ঢাকা ০৮:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মির্জাপুরে বেগম রোকেয়া দিবসে ৫ অদম্য নারীকে সম্মাননা সিলেটে আইফোনের জন্য শ্বাসরোধে যুবককে হত্যা ফিরেছেন কামিন্স, অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াডে আরও যারা ট্রাম্পকে শান্তি পুরস্কার দিয়ে তদন্তের মুখে পড়ছেন ফিফা সভাপতি ‎ নির্বাচিত হলে হরিপুর উপজেলা থেকেই উন্নয়ন শুরু – মাওলানা আব্দুল হাকিম ঢাকা-বরিশাল মহাসড়কে কাভার্ডভ্যানের চাপায় নিহত ২ চুয়াডাঙ্গা-১ আসনে এনসিপির প্রার্থী মোল্লা ফারুক এহসান খুনি হাসিনা শতশত ছাত্র জনতা কে হত্যা করে দেশ থেকে পালিয়ে গেছে – শিবির সভাপতি জাহিদুল জনগণ এখন ইসলামী নেতৃত্ব চায় : ফয়জুল করিম জামাল ভূঁইয়ার কাছ থেকে আইফোন উপহার নিলেন বরিশালের সানি বেপারী

ইজতেমায় র‌্যাবের পক্ষ থেকে বিনামূল্যে পানি-শরবত-চিকিৎসা

বিশ্ব ইজতেমায় কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত সংখ্যক র‌্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। ইজতেমা স্থল ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা নিশ্চিতে কাজ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

নিরাপত্তার পাশাপাশি আখেরি মোনাজাতে অংশ নিতে দূর-দূরান্ত থেকে আগতদের বিশুদ্ধ পানি সরবরাহ ও শরবতের ব্যবস্থাসহ বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দিচ্ছে র‌্যাব। বিষয়টি নিশ্চিত করে সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি ইমরান খান বলেন, সামগ্রিকভাবে বিশ্ব ইজতেমার নিরাপত্তা নিশ্চিতকল্পে র‌্যাব-১ এর সার্বিক তত্ত্বাবধানে র‌্যাব ফোর্সেস সদর দপ্তরসহ, ঢাকায় ৫টি ব্যাটালিয়ন মোতায়েন রয়েছে। ইজতেমার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, র‌্যাবের স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স, সাদা পোশাকে টহল ও চেকপোস্টের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

আখেরি মোনাজাতের মাধ্যমে ইজতেমার প্রথম পর্ব শেষ হলো আজ রোববার। আখেরি মোনাজাতে দূর-দূরান্ত থেকে আগত ও ঘরমুখী মানুষের জন্য র‍্যাবের ব্যবস্থাপনায় ইজতেমা স্থল এবং আশপাশের বিভিন্ন পয়েন্টে বিশুদ্ধ পানি ও শরবতের ব্যবস্থা করা হয়েছে। আখেরি মোনাজাতে আগতদের চিকিৎসা সেবাদানের জন্য র‌্যাব কর্তৃক চিকিৎসা কেন্দ্র স্থাপন করা হয়েছে। ইজতেমার চিকিৎসা কেন্দ্রে তিন দিনে প্রায় ৩ হাজার রোগীকে প্রাথমিক চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মির্জাপুরে বেগম রোকেয়া দিবসে ৫ অদম্য নারীকে সম্মাননা

ইজতেমায় র‌্যাবের পক্ষ থেকে বিনামূল্যে পানি-শরবত-চিকিৎসা

আপডেট সময় ০১:০৮:০২ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩