ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত ৪ সালমান শাহর জন্মদিনে প্রিয় নায়ককে স্মরণ করলেন শাবনূর পে-স্কেলে বেতন পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী বিরোধী দলের অসহযোগিতার কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: পানিসম্পদ মন্ত্রী ঝালকাঠিতে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা কর্মসূচি মেহেরপুর সদর থানায় এসআই স্বপনের সালিশ, মানা হলো না হাইকোর্টের নির্দেশ তাড়াইলে ফ্রি মেডিকেল ক্যাম্প, ১৫০ রোগীকে চিকিৎসা দিলেন ডা. জেহাদ খান শিক্ষার্থীকেন্দ্রিক গবেষণানির্ভর শিক্ষাঙ্গন গড়াই আমার প্রধান লক্ষ্য: পবিপ্রবি উপাচার্য অধ্যাপক হেমায়েত জাহান সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানের ওপর নিষেধাজ্ঞা ২০৩১ সাল পর্যন্ত বাড়ালেন ট্রাম্প

তাড়াইলে ফ্রি মেডিকেল ক্যাম্প, ১৫০ রোগীকে চিকিৎসা দিলেন ডা. জেহাদ খান

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার গরিব ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাংলাদেশ জামায়াতে ইসলামী তাড়াইল উপজেলা শাখার তাড়াইল-সাচাইল ইউনিয়নের উদ্যোগে তাড়াইল-সাচাইল জামিয়া আছিয়া খাতুন মহিলা মাদরাসায় হাজী শাহ উদ্দিন (কালা মিয়া) মহাজনের সৌজন্যে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়।

গত জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ (তাড়াইল-করিমগঞ্জ) আসনে জামায়াতে ইসলামী তথা ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী, এ এলাকার কৃতী সন্তান, বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল ও ধানমণ্ডি ইবনে সিনা স্পেশালাইজড হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট প্রফেসর ডা. জেহাদ খান ও তাঁর নেতৃত্বে একটি মেডিকেল টিম ১৫০ জনের বেশি অসহায় ও দরিদ্র রোগীকে বিনামূল্যে বিভিন্ন চিকিৎসাসেবা প্রদান করেন।

সেবা নিতে আসা কালনা গ্রামের বাসিন্দা হেলাল মিয়া (৫০) বলেন, ‘ডাক্তার সাব খুব ভালা কইরা দেখছেন। আমরা গরিব মানুষ, ঢাকা যাইয়া ডাক্তার দেখানোর সামর্থ্য নাই।’

প্রফেসর কর্নেল (অব.) ডা. জেহাদ খান বলেন, ‘তাড়াইল-করিমগঞ্জ আমার জন্মস্থান। এই মাটির প্রতি আমার দায়বদ্ধতা আছে। গ্রামের গরিব মানুষ টাকার অভাবে চিকিৎসা পায় না। তাই সবসময় আমি চেষ্টা করি তাদের পাশে দাঁড়াতে। মানুষের ভালোবাসাই আমার বড় প্রাপ্তি। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।’

ক্যাম্পে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী তাড়াইল উপজেলা শাখার আমির হাবিবুর রহমান, তাড়াইল-সাচাইল ইউনিয়ন সভাপতি আবু সাইদ মোহাম্মদ আবদুস সবুরসহ কর্মপরিষদের সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত ৪

তাড়াইলে ফ্রি মেডিকেল ক্যাম্প, ১৫০ রোগীকে চিকিৎসা দিলেন ডা. জেহাদ খান

আপডেট সময় ০৩:৪১:২৫ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬