ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উত্তর আন্দামানে লঘুচাপের শঙ্কা, ৫ দিন বৃষ্টির সম্ভাবনা কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ উদ্ধার সারাদেশে উৎসবমুখর পরিবেশে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত চাঁদপুরে অভিনব উদ্যোগ: ময়লার বিনিময়ে মিলছে চাল, ডাল ও গাছ পাকিস্তানে পুলিশ সদর দপ্তরে আত্মঘাতী হামলায় নিহত ৩১ রাজধানীর দুই শতাধিক চেকপোস্টে তল্লাশি, নিরাপত্তা জোরদার গত ১৭ বছর দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করা হয়েছে: রিজভী চন্দ্রগঞ্জে একাধিক মামলার আসামি শাহাদাত গ্রেপ্তার অবশেষে আইনি প্রক্রিয়ার সিদ্ধান্ত সোহাগের পরিবারের গোপালগঞ্জে বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

চাঁদপুরে অভিনব উদ্যোগ: ময়লার বিনিময়ে মিলছে চাল, ডাল ও গাছ

চাঁদপুরে পরিবেশ পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে এক ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ‘ক্লিন চাঁদপুর’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন ঘোষপাড়া ব্রিজ এলাকায় শুরু হয়েছে ‘ময়লার বিনিময়ে উপহার’ কর্মসূচি। এই কর্মসূচির আওতায় সাধারণ মানুষের কাছ থেকে ময়লা-আবর্জনা সংগ্রহ করে তার বিনিময়ে দেওয়া হচ্ছে নিত্যপ্রয়োজনীয় চাল, ডাল, পেঁয়াজ এবং পরিবেশবান্ধব গাছ।

মূলত সাধারণ মানুষকে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার ব্যাপারে সচেতন ও অভ্যস্ত করে তুলতেই এই অভিনব কৌশল অবলম্বন করেছে সংগঠনটি। ব্যতিক্রমী এই কার্যক্রমে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মাঝে ব্যাপক সাড়া ও উৎসাহ দেখা গেছে। অনেকেই ঘরবাড়ি ও আশপাশের ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে জমা দিয়ে নিজেদের প্রয়োজনীয় নিত্যপণ্য ও গাছ উপহার হিসেবে সানন্দে বাড়ি নিয়ে যাচ্ছেন।

কর্মসূচি চলাকালে ‘ক্লিন চাঁদপুর’-এর প্রধান উদ্যোক্তা অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ নিজে উপস্থিত থেকে ময়লা নিয়ে আসা সাধারণ মানুষের হাতে এসব উপহারসামগ্রী তুলে দেন।

পরিবেশ সুরক্ষায় তরুণদের এই উদ্যোগ সম্পর্কে ‘ক্লিন চাঁদপুর’-এর পক্ষ থেকে জানানো হয়েছে, এটি কোনো একক দিনের আয়োজন নয়। শহরকে পরিচ্ছন্ন ও প্লাস্টিকমুক্ত রাখতে এবং সাধারণ মানুষের মাঝে স্থায়ী সচেতনতা তৈরি করতে এই উদ্যোগ সাপ্তাহিক ভিত্তিতে নিয়মিত শহরের বিভিন্ন স্থানে পরিচালনা করা হবে।

উক্ত কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন করতে ‘ক্লিন চাঁদপুর’ সংগঠনের প্রায় ৩০ জন সক্রিয় সদস্য উপস্থিত ছিলেন এবং মাঠপর্যায়ে সরাসরি সহায়তা প্রদান করেন। পরিবেশ রক্ষায় যুবসমাজের এমন সৃজনশীল, ধারাবাহিক ও জনকল্যাণমুখী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সুধীসমাজ ও সর্বস্তরের জনগণ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উত্তর আন্দামানে লঘুচাপের শঙ্কা, ৫ দিন বৃষ্টির সম্ভাবনা

চাঁদপুরে অভিনব উদ্যোগ: ময়লার বিনিময়ে মিলছে চাল, ডাল ও গাছ

আপডেট সময় ০২:০২:০২ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬