ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইবনে সিনা ফার্মা এমডির বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে হত্যা, পুরো ঘটনার বর্ণনা পুলিশ সুপার শিবগঞ্জ সীমান্তে ৫০ বোতল ফেন্সিডিল ও মোটরসাইকেল জব্দ, পালাল মাদক কারবারি বড়লেখার পিআইও মিজানুরের বিরুদ্ধে ১২% কমিশনের অভিযোগ, বাদ যায়নি মসজিদ-মন্দিরও ৬০০ কোটি টাকার জমি ৭১ লাখে! তেজগাঁওয়ের দুই প্লট ঘিরে অনিয়মের অভিযোগ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান আব্দুস সালামের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ অপ্রতিম হত্যার বিচার দ্রুত করতে আদালতকে সহযোগিতা করবো : স্বরাষ্ট্রমন্ত্রী আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, প্রত্যাহার সেনবাগের ওসি কালিহাতীতে জমি নিয়ে বিরোধ, বৃদ্ধকে কুপিয়ে হত্যা নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিন কিশোর গ্যাং সদস্য গ্রেপ্তার

গোপালগঞ্জে বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কলাবাড়ি ইউনিয়নের কালীগঞ্জে বিশ্বকর্মা পূজা উপলক্ষে গত শুক্রবার ১৭ সেপ্টেম্বর ২০২৬ ইং ২০টি বাচারি নিয়ে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে।

শত বছরের পুরোনো এই নৌকা বাইচ কোটালীপাড়া উপজেলার লোকজ সংস্কৃতি ও আবহমান বাংলার ঐতিহ্যকে ধারণ করে আসছে। প্রতিবছরের ন্যায় এবারও উৎসবমুখর পরিবেশে স্থানীয়রা এ আয়োজনে অংশ নেন। রঙিন পোশাক ও নানা সাজে সজ্জিত হয়ে বাইচ দলগুলো প্রতিযোগিতায় মেতে ওঠে, যা দেখতে নদীর দুই পাড়ে হাজারো উৎসুক জনতার ভিড় জমে। স্থানীয়দের মতে, এই আয়োজন অত্র অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতি ও কৃষ্টির এক অনন্য মেলবন্ধন।

তবে ঐতিহ্যবাহী এই নৌকা বাইচ উৎসবটি সুশৃঙ্খল ও জাঁকজমকপূর্ণভাবে আয়োজনের জন্য স্থানীয় সচেতন মহল আয়োজক কমিটি ও উপজেলা প্রশাসনের সার্বিক পর্যবেক্ষণ ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন। তারা জানান, প্রশাসনের সরাসরি সহযোগিতা ও সুষ্ঠু তদারকি বজায় থাকলে এই শতবর্ষী সংস্কৃতি ভবিষ্যৎ প্রজন্মের কাছে আরও সুন্দরভাবে উপস্থাপিত হতে পারবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইবনে সিনা ফার্মা এমডির বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ

গোপালগঞ্জে বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

আপডেট সময় ০১:২২:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬