ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উত্তর আন্দামানে লঘুচাপের শঙ্কা, ৫ দিন বৃষ্টির সম্ভাবনা কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ উদ্ধার সারাদেশে উৎসবমুখর পরিবেশে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত চাঁদপুরে অভিনব উদ্যোগ: ময়লার বিনিময়ে মিলছে চাল, ডাল ও গাছ পাকিস্তানে পুলিশ সদর দপ্তরে আত্মঘাতী হামলায় নিহত ৩১ রাজধানীর দুই শতাধিক চেকপোস্টে তল্লাশি, নিরাপত্তা জোরদার গত ১৭ বছর দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করা হয়েছে: রিজভী চন্দ্রগঞ্জে একাধিক মামলার আসামি শাহাদাত গ্রেপ্তার অবশেষে আইনি প্রক্রিয়ার সিদ্ধান্ত সোহাগের পরিবারের গোপালগঞ্জে বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

সারাদেশে উৎসবমুখর পরিবেশে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

উৎসবমুখর পরিবেশ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব বিশ্বকর্মা পূজা ভক্তি ও শ্রদ্ধায় পালিত হলো। বিশ্বকর্মা পূজা হলো কর্ম ও কারিগরি দক্ষতার সঙ্গে যুক্ত মানুষের কর্মক্ষেত্রের মঙ্গল, নিরাপত্তা ও সমৃদ্ধির জন্য দেবশিল্পী বিশ্বকর্মার প্রতি শ্রদ্ধা ও প্রার্থনার ধর্মীয় আয়োজন। প্রতিবছর ভাদ্র মাসের চৈত্র সংক্রান্তিতে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়। বিশ্বকর্মা পূজায় বিভিন্ন পূজামণ্ডপে ঢাকঢোল, শঙ্খধ্বনি, উলুধ্বনি, মন্ত্রোচ্চারণ, পূজা-অর্চনা, অঞ্জলি ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে সনাতন ধর্মের মানুষ বিশ্বকর্মা পূজা উদযাপন করেন।

জয় দও জানান, কর্মই মানুষের জীবনের অন্যতম প্রধান শক্তি। বিশ্বকর্মা পূজার মাধ্যমে আমরা সৎভাবে কাজ করার অনুপ্রেরণা পাই। পরিবার, কর্মক্ষেত্র ও সমাজের শান্তি ও সমৃদ্ধির কামনা করে পূজা করে থাকি।

রাজেশ সাহা জানান, ব্যবসায় লাভ-লোকসান থাকবেই। তবে আমি বিশ্বাস করি, পরিশ্রম ও সততার সঙ্গে কাজ করলে সফলতা আসবে। বিশ্বকর্মা পূজায় ব্যবসার উন্নতি ও সবার মঙ্গল কামনা করি।

গোকুল মজুমদার জানান, বিশ্বকর্মা পূজা আমাদের সংস্কৃতি ও ধর্মীয় ঐতিহ্যের অংশ। বিশ্বকর্মার কাছে আমাদের প্রার্থনা, কর্মজীবন সফল ও নিরাপদ হোক।

বিশ্বকর্মা পূজা শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, কর্ম ও কারিগরি দক্ষতার প্রতি শ্রদ্ধা জানানোও এর অন্যতম উদ্দেশ্য। মানুষের কর্মজীবনের সাফল্য, প্রতিষ্ঠানের উন্নতি, দেশ ও সমাজের শান্তি-সমৃদ্ধি কামনায় প্রার্থনা করা হয়। শিল্প, কারিগরি ও নির্মাণকাজের সঙ্গে যুক্ত বিভিন্ন প্রতিষ্ঠান, কলকারখানা, ওয়ার্কশপ, গ্যারেজ ও ব্যবসাপ্রতিষ্ঠানে, মন্দিরে এবং বাসাবাড়িতে নানা আয়োজনের মধ্য দিয়ে দেবশিল্পী বিশ্বকর্মার পূজা উদযাপন করা হয়।

বিশ্বকর্মার আশীর্বাদে শ্রমজীবী মানুষের জীবন নিরাপদ হোক। কর্মক্ষেত্র হোক দুর্ঘটনামুক্ত, নতুন প্রজন্মের জন্য তৈরি হোক নতুন কর্মসংস্থানের সুযোগ। উৎসবের আনন্দ ও সামাজিক সম্প্রীতির মধ্য দিয়ে বিশ্বকর্মা পূজায় ভক্তরা মানুষের জীবনে নতুন আশা ও কর্মের অনুপ্রেরণার জন্য প্রার্থনা করেন।

বিশ্বকর্মা পূজা ঘিরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে মিলন ও সম্প্রীতির বন্ধন তৈরি হোক। বিশ্বকর্মা পূজায় ভক্তরা দেশ ও সমাজের শান্তি ও সমৃদ্ধির কামনায় প্রার্থনা করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উত্তর আন্দামানে লঘুচাপের শঙ্কা, ৫ দিন বৃষ্টির সম্ভাবনা

সারাদেশে উৎসবমুখর পরিবেশে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

আপডেট সময় ০২:০৬:১৮ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬