ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইবনে সিনা ফার্মা এমডির বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে হত্যা, পুরো ঘটনার বর্ণনা পুলিশ সুপার শিবগঞ্জ সীমান্তে ৫০ বোতল ফেন্সিডিল ও মোটরসাইকেল জব্দ, পালাল মাদক কারবারি বড়লেখার পিআইও মিজানুরের বিরুদ্ধে ১২% কমিশনের অভিযোগ, বাদ যায়নি মসজিদ-মন্দিরও ৬০০ কোটি টাকার জমি ৭১ লাখে! তেজগাঁওয়ের দুই প্লট ঘিরে অনিয়মের অভিযোগ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান আব্দুস সালামের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ অপ্রতিম হত্যার বিচার দ্রুত করতে আদালতকে সহযোগিতা করবো : স্বরাষ্ট্রমন্ত্রী আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, প্রত্যাহার সেনবাগের ওসি কালিহাতীতে জমি নিয়ে বিরোধ, বৃদ্ধকে কুপিয়ে হত্যা নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিন কিশোর গ্যাং সদস্য গ্রেপ্তার

চন্দ্রগঞ্জে একাধিক মামলার আসামি শাহাদাত গ্রেপ্তার

  • হুমায়ুন কবির
  • আপডেট সময় ০১:৩০:২৩ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৫২৩ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে শাহাদাত হোসেন মোহন (২৮) নামে ১২ মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, চুরি, দস্যুতা, অপহরণ, অস্ত্র এবং পুলিশের ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগে মোট ১২টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার শাহাদাত হোসেন মোহন চন্দ্রগঞ্জ উপজেলার ৬ নম্বর চরশাহী ইউনিয়নের পূর্ব সৈয়দপুর গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের সাহাব উদ্দিন ওরফে শিহাব উদ্দিনের ছেলে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী।

পুলিশ জানায়, শুক্রবার পুলিশের একটি চৌকস দল চরশাহী ইউনিয়নের পূর্ব সৈয়দপুর নতুনহাটসংলগ্ন আদলের বাড়িতে অভিযান চালিয়ে শাহাদাত হোসেন মোহনকে গ্রেপ্তার করে।

পুলিশের তথ্য অনুযায়ী, মোহনের বিরুদ্ধে তিনটি দস্যুতা, তিনটি চুরি, তিনটি ডাকাতির প্রস্তুতি, একটি অস্ত্র, একটি অপহরণ এবং পুলিশের ওপর হামলার ঘটনায় একটি মামলাসহ মোট ১২টি মামলা রয়েছে। এ ছাড়া তিনি দুটি জিআর মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি।

পুলিশের দাবি, শাহাদাত হোসেন মোহন লক্ষ্মীপুর, ফেনী ও নোয়াখালী জেলায় সক্রিয় একটি আন্তঃজেলা ডাকাত ও চোর চক্রের সদস্য।

গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইবনে সিনা ফার্মা এমডির বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ

চন্দ্রগঞ্জে একাধিক মামলার আসামি শাহাদাত গ্রেপ্তার

আপডেট সময় ০১:৩০:২৩ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬