ঢাকা ০২:২৩ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ উদ্ধার সারাদেশে উৎসবমুখর পরিবেশে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত চাঁদপুরে অভিনব উদ্যোগ: ময়লার বিনিময়ে মিলছে চাল, ডাল ও গাছ পাকিস্তানে পুলিশ সদর দপ্তরে আত্মঘাতী হামলায় নিহত ৩১ রাজধানীর দুই শতাধিক চেকপোস্টে তল্লাশি, নিরাপত্তা জোরদার গত ১৭ বছর দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করা হয়েছে: রিজভী চন্দ্রগঞ্জে একাধিক মামলার আসামি শাহাদাত গ্রেপ্তার অবশেষে আইনি প্রক্রিয়ার সিদ্ধান্ত সোহাগের পরিবারের গোপালগঞ্জে বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত দেশের ১৮ কোটি মানুষের অধিকার আদায়ের সংগ্রাম: গাজীপুরে পথসভায় শফিকুর রহমান

অবশেষে আইনি প্রক্রিয়ার সিদ্ধান্ত সোহাগের পরিবারের

তরুণ কনটেন্ট ক্রিয়েটর সোহাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় এবার নতুন মোড় নিয়েছে। ময়নাতদন্ত ছাড়া তড়িঘড়ি দাফন এবং নানা অসঙ্গতির প্রেক্ষাপটে ঘটনার প্রকৃত সত্য উদঘাটনে আনুষ্ঠানিকভাবে আইনি প্রক্রিয়ায় যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে তার পরিবার। সরাসরি বিষয়টি নিশ্চিত করেছেন সোহাগের চাচা, দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ‘তালেব ভাইজান’।

শুক্রবার বেলা ৩টা ৪০ মিনিটে ফোনকলে সাংবাদিক আল মিজান ইসলামকে তালেব ভাইজান জানান, সোহাগের মৃত্যুর পেছনে কোনো মানসিক প্ররোচনা কিংবা অন্য কোনো রহস্য লুকিয়ে আছে কি না—তা খতিয়ে দেখতে তারা শিগগিরই আইনগত ব্যবস্থা নিচ্ছেন।

তালেব ভাইজান আরও জানান, খুব দ্রুতই মামলা বা এজাহার দায়ের করা হবে।

সোহাগের শেষ মুহূর্তে পাঠানো আবেগঘন ভয়েস মেসেজ, পরিবার ও স্ত্রীর সঙ্গে হওয়া কথোপকথনের কল রেকর্ডসহ যাবতীয় তথ্যপ্রমাণ তদন্তকারী কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হবে।

শুরু থেকেই নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে আসা তালেব ভাইজান বলেন, “আইনি প্রক্রিয়ার মাধ্যমেই কেবল অকাট্য সত্য প্রকাশ পাওয়া সম্ভব। সোহাগের অকালমৃত্যুর পেছনে কার কী ভূমিকা ছিল, তা যেন ধামাচাপা না পড়ে এবং নিরপেক্ষ তদন্ত নিশ্চিত হয়—সে জন্যই আমরা আইনের দ্বারস্থ হচ্ছি।”

এ সময় তিনি ঘটনাটির ন্যায়বিচারের স্বার্থে সবাইকে পাশে থাকার আহ্বান জানান।

পরিবারের এই চূড়ান্ত ও সাহসী সিদ্ধান্তের ফলে সোহাগের মৃত্যুর রহস্য উদঘাটনে এক নতুন মাত্রা যুক্ত হলো। পুরো আইনি প্রক্রিয়ার ওপর চোখ রাখছে গণমাধ্যম ও সাধারণ দর্শকরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ উদ্ধার

অবশেষে আইনি প্রক্রিয়ার সিদ্ধান্ত সোহাগের পরিবারের

আপডেট সময় ০১:২৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬