ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে হেরোইনসহ দুইজন আটক শিবগঞ্জে মশক নিধন দিবস উপলক্ষে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ নাহিদ ইসলামব্যানার, ফেস্টুন ছিঁড়ে ফেলে লং মার্চের গণজোয়ার বন্ধ করা সম্ভব নয় : নাহিদ ইসলাম ফরিদপুরে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, তীব্র নিন্দা ও প্রতিবাদ সাংবাদিক ইউনিয়নের মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত ৪ সালমান শাহর জন্মদিনে প্রিয় নায়ককে স্মরণ করলেন শাবনূর পে-স্কেলে বেতন পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী বিরোধী দলের অসহযোগিতার কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: পানিসম্পদ মন্ত্রী ঝালকাঠিতে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা কর্মসূচি মেহেরপুর সদর থানায় এসআই স্বপনের সালিশ, মানা হলো না হাইকোর্টের নির্দেশ

ঝালকাঠিতে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা কর্মসূচি

ঝালকাঠি জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে যুব রেড ক্রিসেন্ট ইউনিটের স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় ঝালকাঠি রেড ক্রিসেন্ট ইউনিট কার্যালয় চত্বর পরিষ্কার-পরিচ্ছন্নতার মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে সকাল ১১টায় ঝালকাঠি পৌর এলাকার কলেজ খেয়াঘাট ও পৌর মিনিপার্ক এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

ঝালকাঠি রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সাবেক যুব প্রধান অ্যাড. মিজানুর রহমান মুবিনের নেতৃত্বে এ কর্মসূচি পরিচালিত হয়। এ সময় পৌর মিনিপার্কে আগত দর্শনার্থী, ভ্রাম্যমাণ ব্যবসায়ী ও স্থানীয় জনসাধারণকে যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে নির্ধারিত ডাস্টবিনে ফেলার জন্য অনুরোধ করা হয়। পাশাপাশি নিজ নিজ বাড়িঘর ও আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে জনসাধারণকে সচেতন করা হয়।

কর্মসূচিতে বক্তব্যে অ্যাড. মিজানুর রহমান মুবিন বলেন, “ডেঙ্গু প্রতিরোধ শুধু প্রশাসন বা কোনো একটি প্রতিষ্ঠানের দায়িত্ব নয়; এ জন্য আমাদের প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল হতে হবে। বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালত ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যেন পানি জমে মশার প্রজননস্থল তৈরি না হয়, সেদিকে সবাইকে নজর রাখতে হবে।”

তিনি আরও বলেন, “পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ শুধু ডেঙ্গু প্রতিরোধেই সহায়তা করে না, এটি একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনের অন্যতম পূর্বশর্ত। আমরা নিজেরা সচেতন হওয়ার পাশাপাশি পরিবারের সদস্য, প্রতিবেশী ও আশপাশের মানুষকেও সচেতন করতে পারলে ডেঙ্গুসহ বিভিন্ন রোগের ঝুঁকি অনেকটাই কমিয়ে আনা সম্ভব।”

তিনি যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবীদের এ ধরনের মানবিক ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

অভিযানে যুব রেড ক্রিসেন্ট ইউনিটের স্বেচ্ছাসেবী মো. ফাতেহ ইসলাম রাফি (বাছেদ), আবির লস্কর, সাথীল হাওলাদার, ফারহান জামিল, হাফিজা আক্তার, বাহাউদ্দীন, নিলয়, হাসিবুর রহমান, শুভ্র হালদার শান্ত, তকি-সহ প্রায় ৩০ জন স্বেচ্ছাসেবক অংশ নেন।

কর্মসূচিতে স্বেচ্ছাসেবীরা কলেজ খেয়াঘাট ও পৌর মিনিপার্ক এলাকার বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন এবং সাধারণ মানুষের মাঝে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে হেরোইনসহ দুইজন আটক

ঝালকাঠিতে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা কর্মসূচি

আপডেট সময় ০৪:১২:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬