ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে হেরোইনসহ দুইজন আটক শিবগঞ্জে মশক নিধন দিবস উপলক্ষে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ নাহিদ ইসলামব্যানার, ফেস্টুন ছিঁড়ে ফেলে লং মার্চের গণজোয়ার বন্ধ করা সম্ভব নয় : নাহিদ ইসলাম ফরিদপুরে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, তীব্র নিন্দা ও প্রতিবাদ সাংবাদিক ইউনিয়নের মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত ৪ সালমান শাহর জন্মদিনে প্রিয় নায়ককে স্মরণ করলেন শাবনূর পে-স্কেলে বেতন পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী বিরোধী দলের অসহযোগিতার কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: পানিসম্পদ মন্ত্রী ঝালকাঠিতে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা কর্মসূচি মেহেরপুর সদর থানায় এসআই স্বপনের সালিশ, মানা হলো না হাইকোর্টের নির্দেশ

পে-স্কেলে বেতন পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন-ভাতার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন বেতনকাঠামো অনুযায়ী আগামী ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা নির্ধারিত বাড়তি মূল বেতনের ৪০ শতাংশ পাবেন। আর ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা পাবেন বাড়তি মূল বেতনের ৫০ শতাংশ।

তবে নতুন এই বেতনকাঠামোর আওতার বাইরে রাখা হয়েছে কয়েকটি শ্রেণির ব্যক্তি, কর্মচারী ও শ্রমিককে। ফলে তারা এই আদেশ অনুযায়ী বাড়তি বেতন-ভাতা পাবেন না।

প্রজ্ঞাপন অনুযায়ী, আওতার বাইরে থাকা শ্রেণিগুলো হলো—

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস: বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে নিয়োজিত ব্যক্তিরা এই আদেশের আওতায় থাকবেন না।

প্রতিরক্ষা সার্ভিস: প্রতিরক্ষা প্রাক্কলন থেকে বেতন পাওয়া বেসামরিক কর্মচারী ছাড়া প্রতিরক্ষা সার্ভিসে নিয়োজিত কর্মচারীরা নতুন বেতনকাঠামোর আওতাভুক্ত নন।

পুলিশ ও বিজিবি: পুলিশ বাহিনী এবং বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) নিয়োজিত কর্মচারীরাও এই আদেশের বাইরে থাকবেন।

রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক: পণ্য উৎপাদনশীল রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান শ্রমিক (চাকরির শর্তাবলি) আইন, ২০১৮-এর ধারা ২-এর দফা (ঘ)-তে সংজ্ঞায়িত শ্রমিকরা এই বেতনকাঠামোর আওতায় থাকবেন না।

শিক্ষানবিশ ও প্রশিক্ষণার্থী: শিক্ষানবিশ (অ্যাপ্রেন্টিস) বা প্রশিক্ষণার্থী (ট্রেইনি) হিসেবে নিয়োজিত ব্যক্তিরা নতুন বেতনকাঠামোর সুবিধা পাবেন না।

আউটসোর্সিং কর্মী: আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োজিত ব্যক্তিরাও এই আদেশের বাইরে থাকব

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে হেরোইনসহ দুইজন আটক

পে-স্কেলে বেতন পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী

আপডেট সময় ০৪:৩৬:০২ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬