ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দায়িত্ব বাড়ল দুই মন্ত্রীর নেত্রকোনায় জুয়ার আসর থেকে ৮ জুয়াড়ি আটক মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, বাংলাদেশে সব ধর্মের মানুষও তেমন নিরাপদ : চরমোনাই পীর নোয়াখালীতে সাবেক রেলওয়ে প্রকৌশলী শাহ আলমের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল কোটালীপাড়ায় প্রীতি ফুটবল ম্যাচ: বিবাহিত ও অবিবাহিত দল গোলে ড্র শিবগঞ্জে রাতের আঁধারে কবরস্থানের ১৪০ মেহগনি গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযানে ৯ জন গ্রেপ্তার, সাড়ে ২৬ কেজি গাঁজা উদ্ধার ময়নাতদন্ত ও থানায় অভিযোগ ছাড়াই সোহাগের লাশ দাফন: রহস্য আরও ঘনীভূত হাই-টেক পার্কে আনোয়ার-শফিকের কোটি টাকার অনিয়ম, নিয়োগ-বাণিজ্য, টেন্ডারের তথ্য পাচার ও ওএসএস ঘিরে অভিযোগ দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুদককে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, বাংলাদেশে সব ধর্মের মানুষও তেমন নিরাপদ : চরমোনাই পীর

বাংলাদেশ ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, মায়ের কোলে একটি শিশু যেমন নিরাপদ ও স্বস্তিতে থাকে, তেমনি বাংলাদেশেও সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ নিরাপদ ও শান্তিতে বসবাস করছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশের দীর্ঘদিনের ঐতিহ্য।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রংপুরের পীরগঞ্জে বাংলাদেশ ইসলামী আন্দোলনের উপজেলা শাখার আয়োজনে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ইসলাম কখনো অন্য কোনো ধর্মের অনুসারীদের ওপর নির্যাতন বা বৈষম্য সমর্থন করে না। অমুসলিমদের জানমাল ও ইবাদতখানার নিরাপত্তা নিশ্চিত করা ইসলামের অন্যতম বিধান। তবে এক শ্রেণির স্বার্থান্বেষী মহল ব্যক্তিগত ও রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য মাঝে-মধ্যে সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টির অপচেষ্টা চালায়। এসব ষড়যন্ত্র সম্পর্কে দেশবাসীকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
জামায়াতে ইসলামীকে উদ্দেশ করে ইসলামী আন্দোলনের আমির বলেন, ক্ষমতার লোভে তারা বিভিন্ন সময়ে আকস্মিক অবস্থান পরিবর্তন করেছে। তেল-গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে তারা রাস্তায় নেমে লংমার্চ করেছে। অথচ সংসদে গিয়ে আবার বলেছে, তেল-গ্যাস সংকট বর্তমান সরকারের আমলে সৃষ্টি হয়নি, এটি আগের সরকারের সৃষ্টি।
তিনি আরও বলেন, রাস্তায় লংমার্চ করে লাখ লাখ টাকার তেল-গ্যাস পুড়িয়ে জনগণকে ধোঁকা দেওয়া হয়েছে এবং এতে দেশের ক্ষতি হয়েছে।
মুক্তিযুদ্ধে লাখ লাখ মানুষের আত্মদানের কথা উল্লেখ করে সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, মুক্তিযুদ্ধের মূল উদ্দেশ্য ছিল একটি সাম্য, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা। স্বাধীনতার ৫৫ বছর পরও সেই লক্ষ্য পূরণ হয়নি। এ কারণেই দেশে বারবার গণঅভ্যুত্থানের ঘটনা ঘটেছে।
তিনি বলেন, সর্বশেষ ২০২৪ সালের গণঅভ্যুত্থানে পীরগঞ্জের সন্তান শহীদ আবু সাঈদ দুই হাত প্রসারিত করে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে জীবন দিয়েছেন। ওই গণঅভ্যুত্থানে অনেকে মা, স্ত্রী, স্বামী ও সন্তান হারিয়েছেন। গণঅভ্যুত্থানের পর নির্বাচন হলেও শুধু সরকারের পরিবর্তন হয়েছে, জনগণের ভাগ্যের পরিবর্তন হয়নি।
সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ মাসুদুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন রংপুর জেলা সভাপতি এ টি এম গোলাম মোস্তফা (বাবু), জেলা শাখার সেক্রেটারি মাহমুদুর রহমান রিপন, উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক লিয়াকত বিন সিদ্দিকসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দায়িত্ব বাড়ল দুই মন্ত্রীর

মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, বাংলাদেশে সব ধর্মের মানুষও তেমন নিরাপদ : চরমোনাই পীর

আপডেট সময় ০৮:১১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬