বাংলাদেশ রেলওয়ের সাবেক প্রকৌশলী ও বিশিষ্ট সমাজসেবক মরহুম শাহ আলমের রুহের মাগফেরাত কামনায় নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমানউল্ল্যাপুর ইউনিয়নের করিমপুরে বিশাল দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আমানউল্ল্যাপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ এবং করিমপুরের যুব সমাজ, ছাত্রসমাজ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে করিমপুর তাকওয়া জামে মসজিদে এ দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন প্রখ্যাত আলেম ও সহকারী অধ্যাপক মাওলানা নোমান আমনী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এডভোকেট ফারুক হোসেন জাভেদ, এডভোকেট মুজাহিদুল ইসলাম শিপন, মাওলানা আবু তাহের, আব্দুর রহমান জুয়েল, বিশিষ্ট সমাজসেবক এমদাদ হোসেন, মাওলানা খোকন, করিমপুর বরকন্দাজ বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা এনায়েত, সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন, ইউনিয়ন জামায়াতের আমীর মামুন স্যার, বিশিষ্ট সমাজসেবক ইমাম হোসেন, নওয়াব, ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল ইসলাম শহীদ ও বিএনপি নেতা আলী আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ, সামাজিক ব্যক্তিত্ব এবং করিমপুরের ছাত্র ও যুব সমাজের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা মরহুম প্রকৌশলী শাহ আলমের কর্মময় জীবনের বিভিন্ন দিক স্মরণ করে বলেন, তিনি শুধু একজন দক্ষ সরকারি প্রকৌশলীই ছিলেন না, বরং একজন সৎ, ন্যায়পরায়ণ ও মানবিক সমাজকর্মী ছিলেন। এলাকার উন্নয়ন এবং পিছিয়ে পড়া মানুষের কল্যাণে তিনি দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর সামাজিক ও মানবিক কর্মকাণ্ড এলাকাবাসীর মাঝে স্মরণীয় হয়ে থাকবে।
বক্তারা আরও বলেন, শাহ আলমের মৃত্যুতে করিমপুর ও আমানউল্ল্যাপুর ইউনিয়নবাসী একজন গুণী ও সমাজহিতৈষী মানুষকে হারিয়েছে। তাঁর কর্ম ও অবদান এলাকাবাসী শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
আলোচনা সভা শেষে মরহুম শাহ আলমের রুহের মাগফেরাত, কবরের আজাব থেকে নাজাত এবং জান্নাতুল ফেরদাউস নসিবের জন্য বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের এ অপূরণীয় ক্ষতি ধৈর্য ও সহনশীলতার সঙ্গে মোকাবিলা করার তাওফিক কামনা করা হয়।
আশরাফুল আলম সুমন-নোয়াখালী প্রতিনিধি 


















