ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জনতা ব্যাংকের কর্মকর্তা আব্দুল মালেকের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ রাশেদ-রেজাউল-শাহজাহান সিণ্ডিকেটে চলছে আরপিসিএলে লুটপাট চারদিনের মাথায় ঢাকায় বদলি গণপূর্তের দুই প্রকৌশলী রায়হান-আনিসুজ্জামান রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের এমডি হওয়ার দৌড়ে গোলাম মরতুজা গণপূর্ত প্রকৌশলী আবুল খায়েরের বিরুদ্ধে কোটি টাকার ঘুষ-দুর্নীতির অভিযোগ ডেমরা সাব রেজিস্ট্রার রাকিবুল ইসলামের বিরুদ্ধে কোটি টাকা ঘুষের অভিযোগ ডিএসসিসির ট্রেড সেন্টারের ছাদে ৩ হাজারের বেশি অবৈধ দোকান, নিয়ন্ত্রণে মজু সিন্ডিকেট নজরুল ইসলামের প্রতিষ্ঠান বিশ্বাস বিল্ডার্সকে কাজ দিয়ে বিপাকে গণপূর্ত ১০৪ বছর বয়সে কারাগারে নুর, ২৬ বছর আগে পেয়েছিলেন মৃত্যুদণ্ড পলিথিন-প্লাস্টিক বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ৯

  • পারভেজ আলম
  • আপডেট সময় ১১:৫৯:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৫০৬ বার পড়া হয়েছে
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক বিশেষ অভিযানে মাদক, পরোয়ানা এবং বিশেষ ক্ষমতা আইনের মামলাসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
​মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশের নিয়মিত ও বিশেষ অভিযানের অংশ হিসেবে গত সোমবার বিকেল থেকে আজ মঙ্গলবার পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান চালানো হয়।
​পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে শশীদল ইউনিয়নের আশাবাড়ি এলাকার মল্লিকারদীঘি রোড সংলগ্ন স্থান থেকে ৫০ পিস ইয়াবাসহ মো. খায়রুল মিয়া (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার খায়রুল কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হুমায়ুনপুর গ্রামের বাসিন্দা এবং বর্তমানে কুমিল্লার বুড়িচংয়ে ভাড়া বাসায় থাকতেন।
​অন্যদিকে, নিয়মিত মামলায় (বিশেষ ক্ষমতা আইন) পলাতক আসামি মো. আনোয়ার হোসেন বাদলকে (৪৩) গ্রেপ্তার করা হয়। তিনি শশীদল ইউনিয়নের দেউশ গ্রামের বাসিন্দা।
​এ ছাড়া জিআর ও সিআর পরোয়ানাভুক্ত দুই আসামি সায়েদ সরকার ও আসমা আক্তারকে গ্রেপ্তার করে পুলিশ। পৃথক অভিযানে সামারি ট্রায়ালে আরও ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
​ব্রাহ্মণপাড়া থানা পুলিশ জানায়, ইয়াবা উদ্ধার ও পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার মোট ৯ জনকেই বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওসি মো. ফারুক হোসেন।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনতা ব্যাংকের কর্মকর্তা আব্দুল মালেকের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ

ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ৯

আপডেট সময় ১১:৫৯:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬