ঢাকা ০২:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান নিত্যপণ্য ও গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, জরিমানা ৯ লাখ টাকা ক্ষতিকর রাসায়নিক দিয়ে কলা পাকানো, কুমিল্লায় দুই প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা গোলাপগঞ্জে নিষিদ্ধ আ.লীগ নেতা বাহার উদ্দিন গ্রেপ্তার সিলেটে সাদাপাথর এক্সপ্রেস বাস থেকে ৬৫ বোতল বিদেশি মদসহ আটক ১ জবিতে ককটেল বিস্ফোরণ, সন্দেহভাজন আটক আতশবাজি পোড়ালে রোগ সারে, বিজেপি নেত্রীর দাবি ঘিরে বিতর্ক পোশাকশ্রমিকদের ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরিসহ পাঁচ দফা দাবি অবশেষে ঢাকায় ফারহান, দলের সঙ্গে অনুশীলনে হামজা ঘুমন্ত অবস্থায় স্বামীকে শিল দিয়ে পিটিয়ে হত্যা করলেন স্ত্রী

নজরুল ইসলামের প্রতিষ্ঠান বিশ্বাস বিল্ডার্সকে কাজ দিয়ে বিপাকে গণপূর্ত

গণপূর্ত অধিদপ্তরে গত দেড় দশক ধরে প্রভাব বিস্তার করে ঠিকাদারি কাজ করে আসছেন বিশ্বাস বিল্ডার্স লিমিটেডের স্বত্বাধিকারী নজরুল ইসলাম। ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলা শহরে সরকারি নির্মাণকাজে যুক্ত এই ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রকল্প বাস্তবায়নে গাফিলতি, নির্ধারিত সময়ে কাজ শেষ না করা এবং অতিরিক্ত বিল আদায়ের অভিযোগ রয়েছে।
অভিযোগ রয়েছে, কাজ পেতে নানা ধরনের তদবির ও প্রভাব বিস্তার করলেও প্রকল্প বাস্তবায়নে ততটা গুরুত্ব দেয় না প্রতিষ্ঠানটি। ফলে নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় একদিকে সরকারি প্রকল্পের সুফল পেতে দেরি হচ্ছে, অন্যদিকে বাড়ছে নির্মাণব্যয়। কয়েকটি প্রকল্পে দীর্ঘসূত্রতার কারণে শেষ পর্যন্ত চুক্তি বাতিল এবং প্রতিষ্ঠানটিকে কালো তালিকাভুক্ত করার মতো পদক্ষেপ নিতে হয়েছে গণপূর্ত অধিদপ্তরকে।
নথিপত্র বিশ্লেষণ করে জানা গেছে, নরসিংদী জেলা কারাগার নির্মাণ প্রকল্প এবং চট্টগ্রামে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্পে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও কাজ উল্লেখযোগ্যভাবে অসম্পূর্ণ ছিল। একইভাবে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) বহুতল ভবন নির্মাণ ও আধুনিকায়ন প্রকল্পের কাজও দীর্ঘদিন ধরে ঝুলে আছে।
১৪ মাসের কাজ, প্রায় তিন বছর পরও অসম্পূর্ণ ঃ নরসিংদী জেলা কারাগার নির্মাণ প্রকল্পের পূর্ত-১ (সি) প্যাকেজের আওতায় প্রশাসনিক ভবন, সাক্ষাৎকার ভবন, মাল্টিপারপাস হল, গার্ড হাউস, ভিজিটর ওয়েটিং রুম, কর্মকর্তাদের কোয়ার্টার, ওয়ার্ডেন ব্যারাক, মসজিদ, গ্যারেজ, প্রধান ফটক, পাওয়ার সাবস্টেশন, পাম্প হাউস, ক্যান্টিন ও স্টোরসহ বিভিন্ন স্থাপনা নির্মাণের কথা ছিল।
এ কাজের জন্য বিশ্বাস ট্রেডিং অ্যান্ড কনস্ট্রাকশনের সঙ্গে ২০২১ সালের ২২ ডিসেম্বর চুক্তি করে গণপূর্ত অধিদপ্তর। চুক্তি অনুযায়ী, ১৪ মাসের মধ্যে অর্থাৎ ২০২৩ সালের ২২ ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষ করার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও প্রকল্পের কাজ শেষ হয়নি।
নথি অনুযায়ী, ২০২৫ সালের শেষ দিকে প্রকল্পটির ভৌত অগ্রগতি ছিল ৭০ শতাংশ। অর্থাৎ নির্ধারিত সময়ের প্রায় তিন বছর পরও প্রায় ৩০ শতাংশ কাজ বাকি ছিল।
প্রকল্প-সংশ্লিষ্ট নথিতে উল্লেখ করা হয়েছে, বিভিন্ন ভবনের কাঠামোগত কাজ শেষ হলেও টাইলস, দরজা, থাই অ্যালুমিনিয়াম, স্যানিটারি ফিটিংস, অভ্যন্তরীণ বৈদ্যুতিক সংযোগ ও রং করার মতো গুরুত্বপূর্ণ কাজ অসম্পূর্ণ ছিল। এ ছাড়া দুটি অবজারভেশন টাওয়ার, সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট, পুকুর এবং ভূমি উন্নয়নের কিছু কাজও বাকি ছিল।
কাজের গতি বাড়াতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে অন্তত আটবার চিঠি দিয়ে তাগাদা দেওয়া হয়। তবে তাতেও প্রত্যাশিত অগ্রগতি হয়নি।
বৈঠকে প্রতিশ্রুতি, বাস্তবে সাইটে লোকবল নেই ঃ নরসিংদী জেলা কারাগার নির্মাণ প্রকল্পের কাজ দ্রুত শেষ করার বিষয়ে ২০২৫ সালের ১৯ নভেম্বর গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সভাপতিত্বে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিশ্বাস ট্রেডিং অ্যান্ড কনস্ট্রাকশনের প্রধান প্রকৌশলী ও অপারেশন ম্যানেজার উপস্থিত ছিলেন।
ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক নজরুল ইসলাম সভায় উপস্থিত না থাকলেও মুঠোফোনে প্রধান প্রকৌশলীকে আশ্বস্ত করেন, তিন দিনের মধ্যে সাইটে পুরোদমে কাজ শুরু হবে এবং ২০২৬ সালের জানুয়ারির মধ্যে প্রকল্পের কাজ শেষ করা হবে।
তবে পরবর্তী সময়ে প্রকল্প এলাকা পরিদর্শনে গিয়ে সেই প্রতিশ্রুতির বাস্তব প্রতিফলন পাওয়া যায়নি।
২০২৫ সালের ৮ ও ৯ ডিসেম্বর গণপূর্ত অধিদপ্তরের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল প্রকল্প এলাকা পরিদর্শন করে। এ সময় সেখানে নিরাপত্তাপ্রহরী, স্টোরকিপার ও সাইট ম্যানেজার ছাড়া নির্মাণকাজ পরিচালনার মতো কোনো লোকবল পাওয়া যায়নি।
এরপর ২১ ডিসেম্বর আবারও পরিদর্শনে গিয়ে প্রকল্পের কোনো দৃশ্যমান ভৌত অগ্রগতি পাওয়া যায়নি বলে সাইট অর্ডার বুকে উল্লেখ করেন দায়িত্বশীল প্রকৌশলীরা।
চুক্তির শর্ত অনুযায়ী, প্রকল্প ব্যবস্থাপকের অনুমতি ছাড়া একটানা ২৮ দিনের বেশি নির্মাণকাজ বন্ধ রাখা চুক্তির মৌলিক শর্ত লঙ্ঘন হিসেবে বিবেচিত হয়। এ পরিস্থিতিতে চুক্তি বাতিল করা হবে না কেন, তা জানাতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ২৮ দিনের সময় দিয়ে নোটিশ দেয় গণপূর্ত অধিদপ্তর।
তবে নোটিশের জবাবে বিশ্বাস বিল্ডার্সের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
পরবর্তী সময়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের চুক্তি বাতিল, নির্ধারিত ক্ষতিপূরণ আদায়, চুক্তি অনুযায়ী জরিমানা এবং দুই বছরের জন্য নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব অনুমোদন করা হয়। অসমাপ্ত কাজ শেষ করতে নতুন করে দরপত্র আহ্বানের উদ্যোগও নেওয়া হয়েছে।
এ বিষয়ে গণপূর্ত অধিদপ্তরের সংশ্লিষ্ট সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. উজির আলী বলেন, ‘কাজের বিলম্বের কারণেই মূলত তাদের চুক্তি বাতিল করা হয়েছে। তবে আমরা চেষ্টা করেছিলাম এই ঠিকাদারি প্রতিষ্ঠানকে দিয়েই কাজটি সম্পন্ন করার। এ জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমেও তাদের তাগাদা দেওয়া হয়েছিল। তারা বারবার প্রতিশ্রুতি দিয়েও কাজ বন্ধ রেখেছিল। তাই বাধ্য হয়ে চুক্তি বাতিলসহ নানা ব্যবস্থা নিতে হয়েছে।’
চট্টগ্রামেও একই চিত্র ঃ বিশ্বাস বিল্ডার্সের সহযোগী প্রতিষ্ঠান বিশ্বাস ট্রেডিং অ্যান্ড কনস্ট্রাকশনের বিরুদ্ধে চট্টগ্রামে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্পেও একই ধরনের অভিযোগ পাওয়া গেছে।
গণপূর্ত অধিদপ্তরের বাস্তবায়নাধীন ‘চট্টগ্রামের ৩৬টি পরিত্যক্ত বাড়িতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য আবাসিক ফ্ল্যাট নির্মাণ’ প্রকল্পের আওতায় তিনটি বাড়ির নির্মাণকাজ পায় প্রতিষ্ঠানটি। এ জন্য ২০১৯ সালের ৪ নভেম্বর ২৪ মাস মেয়াদি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, কাজ শেষ হওয়ার কথা ছিল ২০২১ সালের ৪ নভেম্বর।
কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কাজ শেষ হয়নি। প্রকল্পের নথি অনুযায়ী, নাসিরাবাদ হাউজিং সোসাইটির ৩১/বি-২ নম্বর বাড়ির সাইট হস্তান্তরের ৩৬ মাস পরও কাজের ভৌত অগ্রগতি ছিল ৫৪ শতাংশ। ২৬/এ-২ নম্বর বাড়ির অগ্রগতি ছিল মাত্র ২৬ শতাংশ। আর ৩০/বি-২ নম্বর বাড়ির সাইট হস্তান্তরের ২৫ মাস পর কাজ এগোয় মাত্র ২৩ শতাংশ।
তিনটি ভবনের কাজ মিলিয়ে সামগ্রিক ভৌত অগ্রগতি ছিল ৩৩ শতাংশ। বিপরীতে আর্থিক অগ্রগতি ছিল ১ হাজার ৩৬৫ দশমিক ৪২ লাখ টাকা, অর্থাৎ প্রায় ১৩ কোটি ৬৫ লাখ টাকা।
কাজের ধীরগতির কারণে চুক্তির মেয়াদ বাড়ানো, কার্যসম্পাদন জামানতের মেয়াদ বৃদ্ধি, কাজের গতি ত্বরান্বিত করা এবং হালনাগাদ কর্মপরিকল্পনা জমা দেওয়ার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে একাধিকবার চিঠি দেওয়া হয়। কিন্তু তাতে কাঙ্ক্ষিত সাড়া মেলেনি।
একপর্যায়ে চুক্তির মৌলিক শর্ত লঙ্ঘনের অভিযোগে প্রতিষ্ঠানটিকে চুক্তি বাতিলের নোটিশ দেওয়া হয়। পরে তা কার্যকর করা হয় এবং বিশ্বাস ট্রেডিং অ্যান্ড কনস্ট্রাকশনকে দুই বছরের জন্য কালো তালিকাভুক্ত করা হয়।
এ বিষয়ে গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (চট্টগ্রাম জোন) কাজী আবু হানিফ বলেন, ‘কাজ নেওয়ার পর ঠিকাদারি প্রতিষ্ঠানটি চরম অবহেলা করে আসছিল এবং দীর্ঘ সময় কাজ ঝুলিয়ে রেখেছে। আমরা বারবার তাদের কাজ সম্পন্ন করার জন্য চিঠি দিয়েছিলাম। কিন্তু তারা কোনো উদ্যোগ নেয়নি। ফলে বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।’
সাত বছরেও শেষ হয়নি বিএফডিসি কমপ্লেক্স ঃ চলচ্চিত্রশিল্পের আধুনিকায়নের লক্ষ্যে ২০১৮ সালে বিএফডিসি কমপ্লেক্স নির্মাণ ও আধুনিকায়ন প্রকল্প হাতে নেয় সরকারি সংস্থা বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। প্রকল্পটির নির্মাণকাজ পায় বিশ্বাস ট্রেডিং অ্যান্ড কনস্ট্রাকশন।
প্রকল্পটির প্রাথমিক বাজেট ছিল ৩২২ কোটি ৭৭ লাখ টাকা। কয়েক দফা মেয়াদ বাড়ানোর পর বর্তমানে এর ব্যয় বেড়ে প্রায় ৩৬৫ কোটি টাকায় দাঁড়িয়েছে। তবে সাত বছর পেরিয়ে গেলেও প্রকল্পটির বাস্তব অগ্রগতি মাত্র ৫০ দশমিক ৬৬ শতাংশ।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে প্রকল্পের কাজ দীর্ঘদিন ধরে আটকে আছে। দক্ষ প্রকল্প পরিচালক ও প্রয়োজনীয় জনবল নিয়োগে ঠিকাদারের ব্যর্থতার ফলে ভবনের মূল কাঠামোগত নির্মাণকাজও বছরের পর বছর ঝুলে রয়েছে।
ভবনের মূল নির্মাণকাজ শেষ না হওয়ায় সেন্ট্রাল এসি, জেনারেটর ও লিফট স্থাপন করা যাচ্ছে না। একই কারণে সিনেপ্লেক্সের আধুনিক যন্ত্রপাতি ও ডিজিটাল ক্যামেরা আমদানির প্রক্রিয়াও বাধাগ্রস্ত হচ্ছে।
এদিকে বিএফডিসির পুরোনো শুটিং ফ্লোরগুলো ভেঙে ফেলার পর নতুন স্থাপনা নির্মাণ শেষ না হওয়ায় সংস্থাটির নিজস্ব আয়ও বন্ধ হয়ে গেছে। এতে কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ করতেও প্রতিষ্ঠানটিকে সমস্যায় পড়তে হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বিশ্বাস বিল্ডার্স লিমিটেডের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলামের মুঠোফোনে ৭ ও ৮ সেপ্টেম্বর একাধিকবার ফোন করা হয়। তবে তিনি ফোন ধরেননি।
তাঁকে পাঠানো খুদে বার্তারও কোনো জবাব পাওয়া যায়নি। ফলে অভিযোগগুলোর বিষয়ে বিশ্বাস বিল্ডার্সের বক্তব্য জানা সম্ভব হয়নি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান

নজরুল ইসলামের প্রতিষ্ঠান বিশ্বাস বিল্ডার্সকে কাজ দিয়ে বিপাকে গণপূর্ত

আপডেট সময় ০২:২৬:২৯ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬