ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্থানীয় সরকার নির্বাচনের তফসিল কবে, জানালেন সিইসি চট্টগ্রামে চউকের অভিযানে ১৯ লাখ টাকা জরিমানা, সিলগালা রেস্টুরেন্ট উদ্ধারকাজে ‘সাইবর্গ’ তেলাপোকা, ধ্বংসস্তূপে পৌঁছে দেবে ওষুধ পঞ্চগড়ে অসহায়দের মাঝে সেলাই মেশিন, হুইলচেয়ার, বাইসাইকেল ও চার্জার ভ্যান বিতরণ পিস্তল ঠেকিয়ে নিজের পরিচয় দিয়ে ২ লাখ টাকা লুটে নিলেন ‘পিস্তল বাবু’ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে রড দিয়ে পিটিয়ে সোনা-টাকা লুটে নিল ডাকাতের দল আত্রাইয়ে ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে গাছের চারা বিতরণ  পবিপ্রবিতে জমকালো আয়োজনে ৩ দিনব্যাপী আইটি কার্নিভাল শুরু জামালপুরে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার ইসিকে নিরপেক্ষ ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

পিস্তল ঠেকিয়ে নিজের পরিচয় দিয়ে ২ লাখ টাকা লুটে নিলেন ‘পিস্তল বাবু’

এলাকায় প্রকাশ্যে অস্ত্রের মুখে এক ব্যবসায়ী প্রতিষ্ঠানের কর্মীর কাছ থেকে দুই লাখ এক হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল পৌনে ১০টার দিকে উত্তরা ১১ নম্বর সেক্টরের সোনারগাঁও জনপদ সড়কে একটি কফি শপের সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়, নূর নাফি ডেভলপারস লিমিটেডের সহকারী হিসাবরক্ষক নাদিম আহমেদ সুজন অফিস থেকে টাকা নিয়ে রিকশায় করে উত্তরা ৬ নম্বর সেক্টরের জনতা ব্যাংকে যাচ্ছিলেন। ব্যাংকে ওই টাকা জমা দেওয়ার কথা ছিল।

পথে সোনারগাঁও জনপদ সড়কের একটি কফি শপের সামনে পৌঁছালে এক ব্যক্তি রিকশা থামাতে বলেন। তিনি রিকশা থামানোর পর আরও তিনজন সেখানে আসেন।

এসময় তাদের একজন সুজনের দিকে পিস্তল তাক করে নিজেকে ‘পিস্তল বাবু’ পরিচয় দেন। পরে সুজনের কাছ থেকে দুই লাখ এক হাজার টাকা ছিনিয়ে নিয়ে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

এ বিষয়ে ওই ডেভলপারস কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মনির হোসেন বলেন, সুজন অফিস থেকে টাকা নিয়ে রাজউকের ফি জমা দিতে উত্তরা ৬ নম্বর সেক্টরের জনতা ব্যাংকে যাওয়ার পথে ছিনতাইয়ের শিকার হয়েছেন। এ ঘটনায় থানায় অভিযোগ করার প্রস্তুতি চলছে।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, ছিনতাইয়ের ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচনের তফসিল কবে, জানালেন সিইসি

পিস্তল ঠেকিয়ে নিজের পরিচয় দিয়ে ২ লাখ টাকা লুটে নিলেন ‘পিস্তল বাবু’

আপডেট সময় ০৫:৩২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬