ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নওগাঁয় রাণীনগরে শিশু ধর্ষন চেষ্টার অভিযোগে গ্রেফতার-১ ভারতের কাছে হারের পর শাস্তির মুখে পাকিস্তান অধিনায়ক উৎপাদন খরচ ও বাজার পরিস্থিতি দেখে নির্ধারণ হবে ওষুধের দাম সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তার স্ত্রীর যুক্তরাষ্ট্রের সম্পদের তথ্য পাঠিয়েছে এফবিআই মেঘনায় অবৈধ বালু উত্তোলন, কোস্টগার্ডের অভিযানে ৬ ড্রেজার-বলগেট জব্দ স্বর্ণসহ বিভিন্ন পণ্য পাচারে সহযোগিতার অভিযোগ ‘মঈনউদ্দীন লোটাস এর বিরুদ্ধে সাইফুর রহমানের মৃত্যু নিছক দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র ছিল, খতিয়ে দেখার দাবি রিজভীর মঠবাড়িয়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ-স্যাম্পল বিক্রি, ৫ ফার্মেসিকে জরিমানা ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবৃষ্টির পূর্বাভাস জমি নিয়ে বিরোধ, রাতের আঁধারে কৃষকের কাঁচা ধান কেটে নষ্ট

বারিধারার ৫৫০টির মধ্যে ৩৪২ বাড়ির পয়োবর্জ্যের সংযোগ সারফেস ড্রেনে

দেশের সবচেয়ে অভিজাত এলাকা হিসেবে খ্যাত বারিধারার ৫৫০টি বাড়ির মধ্যে ৩৪২ বাড়ির পয়োবর্জ্যের সংযোগ সারফেস ড্রেনে দেওয়া হয়েছে। এ বিষয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

বুধবার (১১ জানুয়ারি) বারিধারার ১১ নম্বর রোডের কয়েকটি বাড়ির ড্রেনে কলা গাছ ঢুকিয়ে অভিযান শুরু করে ডিএনসিসি। মূলত পয়োবর্জ্যের সংযোগ সারফেস ড্রেনে, খালে বা লেকে দেওয়া বন্ধ করতে এই অভিযান পরিচালনা করেন ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম। পরে তিনি অভিজাত এলাকার কথা উল্লেখ করে বলেন, একটি অভিজাত এলাকায় যদি এমন চিত্র আমাদের দেখতে হয় তাহলে আমাদের আর কি করার আছে?

dhakapost

আতিকুল ইসলাম বলেন, অভিজাত এলাকা হিসেবে পরিচিত এই এলাকায় মোট বাড়ি রয়েছে ৫৫০টি। এর মধ্যে সিটি করপোরেশনের বেঁধে দেওয়া আট স্তরের ক্রাইটেরিয়ার মধ্যে ৫টি বাড়ির পয়োবর্জ্যের সংযোগ সারফেস ড্রেনে দেওয়া হয়নি। এছাড়াও ২০৩টি বাড়ি আটটি শর্তের মধ্যে কিছু সংখ্যক শর্ত পূরণ করেছে। অন্যদিকে একদমই শর্ত পূরণ করেনি ৩৪২টি বাড়ি। যাদের বাড়ির পয়োবর্জ্যের সংযোগ সারফেস ড্রেনে।

dhakapost

ঢাকা উত্তর সিটি করপোরেশন তাদের নিজেদের জরিপের মাধ্যমে তথ্য সংগ্রহ করে দেখেছে গুলশান, বারিধারা, বনানী, নিকেতন এলাকার ৩ হাজার ৮৩০টি বাড়ির মধ্যে ২ হাজার ২৬৫টির সুয়ারেজ লাইন লেক কিংবা ড্রেনে সংযোগ দেওয়া আছে। এটির শতাংশের হিসাবে দাঁড়ায় মোট বাড়ির ৮৫ শতাংশ। ফলে লেকের প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হচ্ছে ও মশার উপদ্রব বৃদ্ধি পাচ্ছে।

এ বিষয়ে বারিধারা সোসাইটির প্রেসিডেন্ট ফিরোজ হাসান বলেন, বারিধারার ৫৫০টি বাড়ির মধ্যে ৩৪২বাড়ির পয়োবর্জ্যের সংযোগ সারফেস ড্রেনে দেওয়া হয়েছে এই বিষয়টি আসলেই খুবই দুঃখজনক। আমরা এ বিষয়ে সবার সঙ্গে বসে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে উদ্যোগ গ্রহণ করব। আজ মেয়র এসে আমাদেরকে বিষয়টি জানিয়েছেন, আমরা এখন নিজেরাই সংশোধন করে নেব। কিছুটা সময় লাগবে তবে যত দ্রুত সম্ভব এটির সমাধান আমরা করে ফেলব।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নওগাঁয় রাণীনগরে শিশু ধর্ষন চেষ্টার অভিযোগে গ্রেফতার-১

বারিধারার ৫৫০টির মধ্যে ৩৪২ বাড়ির পয়োবর্জ্যের সংযোগ সারফেস ড্রেনে

আপডেট সময় ০২:৪৪:৫০ অপরাহ্ন, বুধবার, ১১ জানুয়ারী ২০২৩