ঢাকা ০১:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’ লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

সৌদিতে মুখোমুখি মেসি-রোনালদো, টিকিটের দাম উঠছে আকাশছোঁয়া

কাতার বিশ্বকাপের রেশ এখনও কাটেনি। এরইমধ্যে ফুটবল বিশ্বকে আরেক দফা চমক দিতে যাচ্ছে আরেক আরব দেশ। ক্রিশ্চিয়ানো রোনালদোকে রেকর্ড অর্থে নিয়েই সন্তুষ্ট থাকছে না সৌদি আরব। 

বর্তমান সময়ের অন্যতম দুই মহাতারকা মেসি-রোনালদোকে মুখোমুখিও দাঁড় করাচ্ছে সৌদি। সৌদি আরবে দুই মহাতারকা খুব শিগগিরই ফ্রেন্ডলি ম্যাচে মুখোমুখি হতে দেখা যাবে। আর এই ম্যাচের টিকিটের দাম কত উঠতে পারে তা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা। সৌদিতে মেসি বনাম রোনালদো দ্বৈরথের টিকিট ২ মিলিয়ন রিয়ালে (প্রায় পাঁচ কোটি ৬০ লাখ টাকা) পৌঁছতে পারে বলে অনুমান করা হচ্ছে। এত বেশি দামে কখনও কোনো ফুটবল ম্যাচের টিকিট বিক্রি হয়নি।

সৌদি জেনারেল এন্টারটেনমেন্ট অথরিটি (জিইএ) টিকিট বাজারে ছেড়েছে। এবং এ রকমই আকাশছোঁয়া দরের কথা শোনা যাচ্ছে। রোনালতো যে ক্লাবে সই করেছেন সেই আল নাসের এবং অন্য ক্লাব আল হিলালের তারকাদের মিলিয়ে একটি দল তৈরি হবে। তারা মেসি, নেইমার, এমবাপের ক্লাবের বিরুদ্ধে প্রীতি ম্যাচে খেলবে। আগামী ১৯ জানুয়ারি রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে হবে মেসি বনাম রোনালদো দ্বৈরথ।

এই ম্যাচের টিকিটের দাম শুরুতে ধরা হয়েছিল ৯ লাখ ৮৫,০০০ রিয়াল (প্রায় পৌনে ৩ কোটি টাকা) দিয়ে। এখন তা ২ মিলিয়ন ছাড়িয়ে গেছে। ১৫ লাখ আবেদন জমা পড়েছে এই ম্যাচ দেখার জন্য।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর

সৌদিতে মুখোমুখি মেসি-রোনালদো, টিকিটের দাম উঠছে আকাশছোঁয়া

আপডেট সময় ০১:৪৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ১১ জানুয়ারী ২০২৩