ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাগ্নি-জামাই-ভাগিনা’দের দাপটে সক্রিয় আওয়ামী দুর্নীতিবাজরা দক্ষিণ আফ্রিকায় পরিত্যক্ত খনিতে ঢুকে ১৪ জনের মৃত্যু আউটসোর্সিং ঠিকাদার প্রথা বাতিল না হলে শ্রমিকদের অধিকার নিশ্চিত হবে না: শিমুল বিশ্বাস মির্জাপুরে নবাগত ইউএনও হিসেবে জহিরুল আলমের যোগদান ৩ জন বিশিষ্ট শিক্ষাবিদকে পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের সদস্য মনোনয়ন দিলেন চ্যান্সেলর আদিতমারীতে সার আইন লঙ্ঘনে ২ ব্যবসায়ীকে জরিমানা ৫ মাদরাসায় শতভাগ ফেল করায় সিসিটিভিকে দায়ী করলেন অধ্যক্ষ কম্ব্যাট পাইলট হয়ে দেশ ও জাতির সেবা করতে চায় জুয়ারিয়া ১৮ আগস্ট থেকে কুমিল্লায় মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান, ‘কাউকে ছাড় নয়’ ধামরাইয়ে রাইস মিল ও ৩ মিষ্টির দোকানকে ৮০ হাজার টাকা জরিমানা

ওয়াসা ভবনে সাংবাদিক প্রবেশে বাধা, ইউডিজেএফবির নিন্দা

রাজধানীর কারওয়ান বাজারে ঢাকা ওয়াসা ভবনে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম বাংলাদেশ (ইউডিজেএফবি)।

মঙ্গলবার (১০ জানুয়ারি) ইউডিজেএফবির সভাপতি অমিতোষ পাল ও সাধারণ সম্পাদক সোহেল মামুন এক বিবৃতিতে বলেন, কোনো প্রতিষ্ঠানেরে সংবাদ সংগ্রহ এবং সংবাদ সম্মেলন যাওয়ার অধিকার সব সাংবাদিকেরই রয়েছে। কিন্তু ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান বরাবরই পেশাদার সাংবাদিকদের এড়িয়ে বিভিন্ন সভা সেমিনার করে থাকেন। অনেক সংবাদ সম্মেলনেই সাংবাদিকদের জানানো হয় না। মঙ্গলবারও এর ব্যতিক্রম ঘটেনি।

ইউডিজেএফবি নেতারা বলেন, একটি সরকারি সংস্থার সংবাদ সম্মেলন কাভার করতে যাওয়া সাংবাদিকদের গেট থেকে ফিরিয়ে দেওয়া স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি। পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ার শামিল। এর মাধ্যমে ঢাকা ওয়াসা ও এমডি তাকসিম এ খানের বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে তা আরও ঘনীভূত হচ্ছে। তাদের এমন আচরণে সাংবাদিক সমাজ ক্ষুব্ধ।

তারা আরও বলেন, আশা করি ওয়াসার এমডির শুভ বুদ্ধির উদয় হবে। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা না দেওয়ারও আহ্বান জানান তারা। এর আগেও পেশাদার গণমাধ্যমের বড় একটি অংশকে পাশ কাটিয়ে সংবাদ সম্মেলন করেন ঢাকা ওয়াসার এমডি তাকসিম এ খান বলেও অভিযোগ জানানো হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভাগ্নি-জামাই-ভাগিনা’দের দাপটে সক্রিয় আওয়ামী দুর্নীতিবাজরা

ওয়াসা ভবনে সাংবাদিক প্রবেশে বাধা, ইউডিজেএফবির নিন্দা

আপডেট সময় ১২:৩৫:১৩ অপরাহ্ন, বুধবার, ১১ জানুয়ারী ২০২৩