ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নীতিমালা ভেঙে বাড়তি বোনাস নিয়েছেন সোনালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা মোহাম্মদপুরে পার্কিং করা বাসে আগুন শিল্পাঞ্চল ও আবাসিকে গ্যাস সরবরাহে আরও উন্নতি সরকারের অভ্যন্তরীণ ঋণ সাড়ে ১১ লাখ কোটি টাকা ছাড়াল মক্কা-মদিনার নিরাপত্তাকে সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে রাখতে হবে: চরমোনাই পীর মক্কার কাছে হুতি ড্রোন ভূপাতিত, তীব্র নিন্দা জামায়াত আমিরের গাজায় ভবন ধসের ঘটনায় নিহত বেড়ে ২০ চামড়াজাত শিল্পের উন্নয়নে নজর দিচ্ছে সরকার: রিজভী ওসির পর এবার সরানো হলো গুলশানের ডিসিকে অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

৫ আগ্নেয়াস্ত্রসহ রাজবাড়ীতে ৫ অস্ত্রধারী গ্রেফতার: র‌্যাব-১০ এর সফল অভিযান

রাজবাড়ী সদর থানা এলাকায় একটি সফল অভিযান পরিচালনা করে ৫টি আগ্নেয়াস্ত্রসহ ৫ জন চিহ্নিত অস্ত্রধারীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। আজ সকালে রাজবাড়ী সদর থানাধীন রামকান্তপুর কৈডাঙ্গা এলাকার দুটি বসতবাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক এবং অস্ত্রগুলো জব্দ করা হয়।
র‌্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ সিপিসি-৩ এর একটি আভিযানিক দল রামকান্তপুর কডাঙ্গা এলাকায় বসবাসকারী আলম সরকার ও মোঃ বাহাদুর বিশ্বাসের বসতবাড়িতে অভিযান চালায়। তল্লাশিকালে উক্ত বাড়ি দুটি থেকে ১টি ব্রিটিশ কাটাওয়ে রাইফেল, ১টি একনলা বন্দুক এবং ৩টি দেশীয় তৈরি ওয়ান শুটার গান উদ্ধারপূর্বক জব্দ করা হয়। একই সাথে ঘটনাস্থল থেকে ৫ জন অস্ত্রধারীকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হন র‌্যাব সদস্যরা।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন— রাজবাড়ী সদর থানার কৈডালা এলাকার মৃত জব্বার সরদারের ছেলে আলম সরদার (৪০), ডাউকি এলাকার মোঃ চাঁদ আলীর ছেলে মোঃ ইব্রাহিম শেখ (৪৪), কৈডাঙ্গা এলাকার মৃত তছিলুদ্দীনের ছেলে মোঃ বাহাদুর বিশ্বাস (৫৮), মধ্যপাড়া এলাকার মৃত আব্দুল বাতেনের ছেলে মোঃ ফয়সাল চৌধুরী প্রকাশ ফরিদ (৩৭) এবং কালুখালী থানার মালিয়াট এলাকার মৃত আবেদ আলী মৃধার ছেলে রাজু আহমেদ টোকন (৪৫)।
 জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে বেশ কয়েকজন পেশাদার অপরাধী। এর মধ্যে মোঃ ইব্রাহিম শেখের বিরুদ্ধে ১টি অস্ত্র মামলা; মোঃ ফয়সাল চৌধুরী প্রকাশ ফরিদের বিরুদ্ধে ১টি অস্ত্র ও ১টি চাঁদাবাজিসহ মোট ২টি মামলা রয়েছে। এছাড়া রাজু আহমেদ টোকনের বিরুদ্ধে ১টি অপহরণ ও চাঁদাবাজি, ১টি ডাকাতির প্রস্তুতি এবং ১টি ডাকাতিসহ মোট ৩টি মামলা রয়েছে।
র‌্যাব-১০ এর পক্ষ থেকে আজ বিকালে জানানো হয়েছে, নিরবচ্ছিন্ন গোয়েন্দা তৎপরতা ও দ্রুত পেশাদার পদক্ষেপের কারণেই এই অস্ত্র উদ্ধার ও অপরাধীদের গ্রেফতার করা সম্ভব হয়েছে। অবৈধ অস্ত্রের উৎস এবং এর ব্যবহারকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে র‌্যাবের এই কঠোর তৎপরতা অব্যাহত থাকবে। অপরাধ দমনে সর্বসাধারণের সহযোগিতা কামনা করে র‌্যাব আরও জানায়, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।

শেখ ফয়েজ আহমেদ

ফরিদপুর
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নীতিমালা ভেঙে বাড়তি বোনাস নিয়েছেন সোনালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

৫ আগ্নেয়াস্ত্রসহ রাজবাড়ীতে ৫ অস্ত্রধারী গ্রেফতার: র‌্যাব-১০ এর সফল অভিযান

আপডেট সময় ০৯:২১:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬