ঢাকা ০৬:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কিসমত-জাফরাবাদ আবাসন প্রকল্পে ভয়াবহ দুর্নীতি : ১১৫ পরিবারের স্বপ্নভঙ্গ টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ ফ্যাসিস্ট আমলে সরকারপ্রধানের সফরে কোটি কোটি টাকা খরচ করা হতো: রিজভী শাহজালালে বিমানের ফ্লাইট থেকে শতাধিক স্বর্ণবার জব্দ রাষ্ট্রপতির সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা, কমানো হবে বিদেশি শিক্ষার্থীও : মেলোনি আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে অতন্দ্র প্রহরীর মতো মাঠে থাকব: হারুন অর রশিদ ‘তেল দে, গ্যাস দে, নয়তো গদি ছেড়ে দে’ স্লোগানে জামায়াতের বিক্ষোভ বিএনপি কোনো খুচরা দল নয়, জনগণের দল : আবদুস সালাম

সালমানের নতুন ভিডিও ঘিরে ভক্তদের উদ্বেগ

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৬:৪১:৫০ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • ৫৯১ বার পড়া হয়েছে

বলিউড অভিনেতা সালমান খানকে ঘিরে নতুন করে উদ্বেগ প্রকাশ করেছেন তার ভক্তরা। শুক্রবার (১৭ জুলাই) মুম্বাইয়ে ‘স্লাম রিহ্যাবিলিটেশন অথরিটি’র একটি অনুষ্ঠানে অংশ নেন তিনি।

সেখানে নতুন ‘ডেটা কালেকশন অ্যান্ড ভেরিফিকেশন সাপোর্ট সেন্টার’-এর উদ্বোধন করেন সালমান।
অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকের দাবি, সালমানকে আগের তুলনায় বেশ রোগা ও ক্লান্ত দেখাচ্ছিল। অনেকেই মন্তব্য করেছেন, তার মুখেও ক্লান্তির ছাপ স্পষ্ট ছিল। এ কারণে ভক্তদের মধ্যে প্রশ্ন উঠেছে, অভিনেতা শারীরিকভাবে সুস্থ আছেন কি না।

তবে সবাই একই মত দেননি। অনেকের মতে, শুধু একটি ভিডিও দেখে কারো স্বাস্থ্য নিয়ে মন্তব্য করা ঠিক নয়। কেউ কেউ মনে করিয়ে দিয়েছেন, সালমানের বয়স এখন ৬০ বছর। এ ছাড়া তিনি নিজেই আগেও জানিয়েছেন, তার ঘুমের সময় অনিয়মিত, যা শারীরিক পরিবর্তনের একটি কারণ হতে পারে।

এর আগেও সালমানের কিছু ছবি ও ভিডিও প্রকাশের পর তাকে নিয়ে একই ধরনের আলোচনা হয়েছিল। তবে এখন পর্যন্ত সালমান খান বা তার টিমের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।

কাজের দিক থেকে শিগগিরই ‘মাতৃভূমি’ সিনেমায় দেখা যাবে সালমান খানকে। এ ছাড়া অভিনেত্রী নয়নতারার সঙ্গে একটি নতুন সিনেমার কাজও করছেন তিনি। ছবিটি ২০২৭ সালের ঈদে মুক্তির পরিকল্পনা রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কিসমত-জাফরাবাদ আবাসন প্রকল্পে ভয়াবহ দুর্নীতি : ১১৫ পরিবারের স্বপ্নভঙ্গ

সালমানের নতুন ভিডিও ঘিরে ভক্তদের উদ্বেগ

আপডেট সময় ০৬:৪১:৫০ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬