ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মদ বিক্রেতা’ হচ্ছেন ইসলামী ধারার ব্যাংকের চেয়ারম্যান একাধিক দুর্নীতি মামলার আসামি তবুও সিডিএর ক্ষমতাধর কর্মকর্তা হাসান! রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে সরকারি কর্মচারীদের দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনাইয়ে বাংলাদেশি শ্রমিক নিয়োগে অনিয়মের অভিযোগ ৪১ বছর পর ১২ কোটি টাকার প্লট হস্তান্তর করল রাজউক চট্টগ্রাম কাস্টমস হাউসে থামছে না অবৈধ সিগারেটের চালান প্রসিকিউশনের হাতে তদন্ত প্রতিবেদন, শেখ হাসিনাসহ আসামি ৪১ আল-আরাফাহ্‌ ব্যাংকের পর্ষদে ফিরলেন আওয়ামী আমলের শেয়ারধারীরা চসিকের শাহীন-মুক্তা দম্পতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সরকারি সফরে তুরস্ক গেলেন সেনাবাহিনী প্রধান

জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে বন্যার্তদের মাঝে তারেক রহমানের উপহারের ত্রাণ ও ওষুধ বিতরন

চট্টগ্রামের বাঁশখালীতে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ও বানভাসি অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল। দেশের এই সংকটময় মুহূর্তে বিএনপির  চেয়ারম্যান প্রধানমন্ত্রী  জনাব তারেক রহমানের পক্ষ থেকে বিশেষ উপহার হিসেবে  দুর্গত এলাকায় জরুরি ত্রাণ সামগ্রী ও বিনামূল্যে জীবনরক্ষাকারী ওষুধ বিতরণ কর্মসূচির সূচনা করা হয়েছে।
 বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয়  সদস্য সচিব অ্যাডভোকেট মাওলানা মোহাম্মদ আবুল হোসেনের নেতৃত্বে ওলামা দলের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল চট্টগ্রাম বাজার থেকে বিপুল পরিমাণ জরুরি ত্রাণ সামগ্রী ও প্রয়োজনীয় ওষুধ নিয়ে চট্টগ্রামের অন্যতম বন্যাকবলিত অঞ্চল বাঁশখালীর উদ্দেশ্যে রওনা দেন।
​ত্রাণ বিতরণ যাত্রার প্রাক্কালে ওলামা দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, “বন্যায় ঘরবাড়ি ও সহায়-সম্বল হারিয়ে বাঁশখালীর হাজার হাজার মানুষ আজ চরম মানবেতর জীবনযাপন করছেন। দুর্গত এলাকার বন্যাকবলিত এই অসহায় মানুষের চরম সংকটময় মুহূর্তে তাদের পাশে দাঁড়ানো আমাদের মানবিক ও নৈতিক দায়িত্ব। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নির্দেশনায় ও ওনার পাঠানো উপহার সামগ্রী নিয়ে আমরা সরাসরি বানভাসি মানুষের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছি।”
​নেতৃবৃন্দ আরও জানান, খাদ্য সহায়তার পাশাপাশি বন্যায় পানিবাহিত রোগসহ নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি এড়াতে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দুর্গত এলাকার  মানুষের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় জরুরি ঔষধপত্র বিতরণ করা হয়।  মাননীয় প্রধানমন্ত্রী  তারেক রহমানের এই মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার কাজ যেন সফলভাবে সম্পন্ন হয়, সেজন্য তারা দেশবাসীসহ সকলের কাছে আন্তরিক দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
​ত্রাণ বিতরণী এই যাত্রায় কেন্দ্রীয় ওলামা দল এবং চট্টগ্রাম জেলা ও স্থানীয় ওলামা দলের সর্বস্তরের নেতাকর্মী ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে বরগুনা জেলা ওলামা দলের সংগ্রামী সদস্য সচিব ও গ্লোবাল এভিয়েশন অ্যান্ড টুরিজম জার্নালিস্ট এসোসিয়েশনের বরগুনা জেলার সভাপতি মাওলানা মোঃ আব্দুল মোতালেব  বন্যা সহ যে কোনো দুর্যোগ মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের তাদের সার্বিক সহযোগিতার আহ্বান জানান।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মদ বিক্রেতা’ হচ্ছেন ইসলামী ধারার ব্যাংকের চেয়ারম্যান

জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে বন্যার্তদের মাঝে তারেক রহমানের উপহারের ত্রাণ ও ওষুধ বিতরন

আপডেট সময় ১২:২৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬