ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পবিপ্রবিতে চালু হলো হেলথ সায়েন্স অনুষদ পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ধানের বিল আটকে টাকা দাবির অভিযোগ, ইউএনওর দ্বারস্থ গঙ্গাচড়ার কৃষক পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহিদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি এবারের বিশ্বকাপ থেকে যত টাকা আয় করল ফিফা চাকরিরত অবস্থায় মৃত্যুবরণকারী মাস্টাররোল কর্মীর পরিবারকে আর্থিক সহায়তা প্রধান সালমানের নতুন ভিডিও ঘিরে ভক্তদের উদ্বেগ ২০২৫-২৬ অর্থবছরে রেলের মোট লোকসান ১৮৮৯ কোটি টাকা কুমিল্লা জিলা স্কুলের ৩২ ছাত্র পেলো এ্যালামনাই শিক্ষাবৃত্তি  ৩৫০ কোটি টাকার বিএডিসির সার গুদাম প্রকল্প ঘিরে অনিয়মের অভিযোগ

কিডলন জুনিয়র ট্যালেন্ট অ্যাওয়ার্ড পেলেন মাহমুদ 

প্রতিভা, সৃজনশীলতা ও সামাজিক অবদানকে স্বীকৃতি দিতে দেশের অন্যতম বৃহৎ শিশুদের অ্যাওয়ার্ড অনুষ্ঠান “কিডলন জুনিয়র ট্যালেন্ট অ্যা‌ওয়ার্ড সিজন-২” এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে কিডলন ও টুইম্বলের যৌথ আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রতিভাবান শিশুদের সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে শিশু সাংবাদিকতা, সামাজিক অবদান, কনটেন্ট ক্রিয়েটর, চিত্রাঙ্কন, উদ্যোক্তাসহ মোট ১২টি বিভাগে ১২ জন প্রতিভাবান শিশুদের “কিডলন জুনিয়র ট্যালেন্ট অ্যাওয়ার্ড” প্রদান করা হয়। পাশাপাশি বিভিন্ন বিভাগে আরও ৩৬ জন শিশুকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়।
এবারের আয়োজনে শিশু সাংবাদিকতা বিভাগে সম্মানজনক এ অ্যাওয়ার্ড অর্জন করেছেন নীলফামারীর শিশু সাংবাদিক ও সমাজকর্মী মাহমুদ হাচান।
মাহমুদ হাচান নীলফামারীর ডোমারে বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে সম্প্রতি এস‌এস‌সি পরীক্ষা সম্পূর্ণ করেছে। পড়াশোনার পাশাপাশি দীর্ঘদিন ধরে শিশু অধিকার, শিশু সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, শিশুস্বাস্থ্য, শিক্ষা এবং সুবিধাবঞ্চিত শিশুদের উন্নয়নে কাজ করায় তার কর্মকান্ড সর্বজনীন প্রশংসনীয়। বর্তমানে তিনি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের ‘হ্যালো’তে শিশু সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এ সম্মাননা প্রসঙ্গে মাহমুদ হাচান বলেন, এই স্বীকৃতি আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা। শিশুদের অধিকার, শিক্ষা ও নিরাপত্তার বিষয়গুলো আরও জোরালোভাবে তুলে ধরতে এবং সমাজের ইতিবাচক পরিবর্তনে কাজ করতে এই অর্জন আমাকে নতুন উদ্দীপনা দেবে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পবিপ্রবিতে চালু হলো হেলথ সায়েন্স অনুষদ

কিডলন জুনিয়র ট্যালেন্ট অ্যাওয়ার্ড পেলেন মাহমুদ 

আপডেট সময় ১১:৪২:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬