ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কিসমত-জাফরাবাদ আবাসন প্রকল্পে ভয়াবহ দুর্নীতি : ১১৫ পরিবারের স্বপ্নভঙ্গ টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ ফ্যাসিস্ট আমলে সরকারপ্রধানের সফরে কোটি কোটি টাকা খরচ করা হতো: রিজভী শাহজালালে বিমানের ফ্লাইট থেকে শতাধিক স্বর্ণবার জব্দ রাষ্ট্রপতির সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা, কমানো হবে বিদেশি শিক্ষার্থীও : মেলোনি আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে অতন্দ্র প্রহরীর মতো মাঠে থাকব: হারুন অর রশিদ ‘তেল দে, গ্যাস দে, নয়তো গদি ছেড়ে দে’ স্লোগানে জামায়াতের বিক্ষোভ বিএনপি কোনো খুচরা দল নয়, জনগণের দল : আবদুস সালাম

৪৫০ কোটির ‘কিং’ নিয়ে আসছেন বাবা-মেয়ে

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৫:১৩:১৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • ৫৮৯ বার পড়া হয়েছে

বলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’ নিয়ে দর্শকদের আগ্রহ দিন দিন বাড়ছে। কারণ, এই সিনেমার মাধ্যমেই প্রথমবারের মতো বড় পর্দায় একসঙ্গে অভিনয় করছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান ও তার মেয়ে সুহানা খান। বাবা-মেয়ের এই নতুন জুটিকে ঘিরে ইতোমধ্যেই শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

বর্তমানে সিনেমাটির শুটিং পুরোদমে চলছে। নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী, প্রায় ১৫০ দিন ধরে বিভিন্ন দেশ ও লোকেশনে শুটিং চলবে। আগামী আগস্টে শুটিং শেষ হওয়ার পর শুরু হবে পোস্ট-প্রোডাকশনের কাজ।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’-এর নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় ৪৫০ কোটি রুপি। তবে এই বাজেটের মধ্যে শাহরুখ খানের পারিশ্রমিক এবং প্রচার-প্রচারণার খরচ অন্তর্ভুক্ত নয়। ফলে মুক্তির আগেই ছবিটি বলিউডের অন্যতম ব্যয়বহুল সিনেমার তালিকায় জায়গা করে নিয়েছে।

নির্মাতাদের দাবি, ছবিটিতে থাকবে আন্তর্জাতিক মানের অ্যাকশন, অত্যাধুনিক ভিজ্যুয়াল ইফেক্টস (ভিএফএক্স) এবং বিশাল পরিসরের নির্মাণ। ভিএফএক্সের দায়িত্বে রয়েছে শাহরুখ খানের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট।

এদিকে, বড় পর্দায় সুহানা খানের অভিষেককে ঘিরেও বিশেষ গুরুত্ব দিচ্ছেন নির্মাতারা। ছবিটি শুরুতে তুলনামূলক ছোট পরিসরে নির্মাণের পরিকল্পনা থাকলেও পরে এটিকে আরও বড় ক্যানভাসে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। জানা গেছে, সুহানার প্রথম বড় পর্দার সিনেমাকে স্মরণীয় করে তুলতে নির্মাণের প্রতিটি ধাপে নিজেও নিবিড়ভাবে নজর রাখছেন শাহরুখ খান।

এর আগে শাহরুখ অভিনীত ব্লকবাস্টার ‘জওয়ান’-এর বাজেট ছিল প্রায় ৪০০ কোটি রুপি, আর ‘পাঠান’ নির্মাণে ব্যয় হয়েছিল প্রায় ৩৫০ কোটি রুপি। সেই হিসেবে ‘কিং’ হতে যাচ্ছে তার ক্যারিয়ারের অন্যতম সর্বোচ্চ বাজেটের সিনেমা।

শাহরুখ ও সুহানার পাশাপাশি ছবিতে আরও অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখার্জি, অনিল কাপুর, জ্যাকি শ্রফ এবং খরাজ মুখার্জি। সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন জনপ্রিয় সুরকার জুটি সচিন-জিগর।
সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে, বহুল প্রতীক্ষিত ‘কিং’ আগামী ২৪ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কিসমত-জাফরাবাদ আবাসন প্রকল্পে ভয়াবহ দুর্নীতি : ১১৫ পরিবারের স্বপ্নভঙ্গ

৪৫০ কোটির ‘কিং’ নিয়ে আসছেন বাবা-মেয়ে

আপডেট সময় ০৫:১৩:১৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬