ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদসহ ১৩ জনের বিরুদ্ধে ৬ মামলা বেকারত্ব দূর করতে কারিগরি শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ফেনসিডিল ও মোটরসাইকেল জব্দ টাঙ্গাইলে সাবেক চেয়ারম্যান ফারুক হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন পীরগঞ্জে ৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ, মেঝে-বারান্দায় চিকিৎসাসেবা বদলগাছীতে ছাত্রলীগের ২ কর্মীকে ধরে পুলিশে দিল ছাত্রদল মিয়ানমারের সঙ্গে ড্র শেষে এশিয়ান গেমস থেকে বিদায় বাংলাদেশ মলির ডেস্কেই আটকে রাজউকের ফাইল, অভিযোগের কেন্দ্রে দুই কর্মচারী স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী ইমরান খানের তিন বোন আটক, উত্তপ্ত পাকিস্তানের রাজনীতি

আর্জেন্টিনার জয়ের আনন্দে অতিরিক্ত জর্দা খেয়ে ভ্যানচালকের মৃত্যু

মিশরের বিপক্ষে আর্জেন্টিনার ফুটবল ম্যাচ জয়ের পর অতিরিক্ত উল্লাস প্রকাশের সময় ঝিনাইদহের শৈলকুপায় রসুল উদ্দীন (৪০) নামে এক ভ্যানচালকের আকস্মিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) রাতে শৈলকূপা পৌরসভার বালিয়াডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রসুল উদ্দীন এলাকায় আর্জেন্টিনা ও লিওনেল মেসির একনিষ্ঠ সমর্থক হিসেবে পরিচিত ছিলেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে খেলা চলাকালীন একপর্যায়ে মিশর ২-০ গোলে এগিয়ে গেলে চরম হতাশ ও মন খারাপ করে খেলা দেখা ছেড়ে বাড়িতে চলে যান রসুল। তবে পরবর্তীতে আর্জেন্টিনা দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ম্যাচে ২-২ গোলে সমতা ফেরালে তিনি আবারও খেলা দেখতে ছুটে যান এবং অত্যন্ত আনন্দিত হয়ে উল্লাস প্রকাশ করতে থাকেন।

খেলা শেষ হওয়ার পর অতিরিক্ত উত্তেজনার মাঝেই তিনি জর্দা দিয়ে পরপর তিনটি পান খান। এর কিছুক্ষণ পরেই তিনি তীব্র শারীরিক অসুস্থতা অনুভব করেন। সেখানে উপস্থিত স্থানীয়রা পরিস্থিতি বেগতিক দেখে দ্রুত তাকে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকদের প্রাথমিক ধারণা, অতিরিক্ত উত্তেজনা এবং জর্দার তীব্র প্রতিক্রিয়ার কারণে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে (হার্ট অ্যাটাক) তার মৃত্যু হয়ে থাকতে পারে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদসহ ১৩ জনের বিরুদ্ধে ৬ মামলা

আর্জেন্টিনার জয়ের আনন্দে অতিরিক্ত জর্দা খেয়ে ভ্যানচালকের মৃত্যু

আপডেট সময় ০১:৩৯:১৮ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬