ঢাকা ০২:১৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে নকল নবিশ আব্দুল মান্নানের বিরুদ্ধে ঘুষ-হয়রানির অভিযোগ বিআরটিসিতে আশরাফুল আলমের বিরুদ্ধে কোটি টাকা অনিয়মের অভিযোগ ফায়ার সার্ভিস ডিজি জাহেদ কামালের বিরুদ্ধে বিপুল সম্পদের অভিযোগ প্রধানমন্ত্রীর সঙ্গে বারহাম সালিহর বৈঠক: গুরুত্ব পেল রোহিঙ্গা সংকট দলের জয়ে ব্যাটে-বলে দুর্দান্ত সাকিব ‘ছাত্রদল না থাকলে জামায়াত-শিবিরকে আবারও ‘গুপ্ত’ বানিয়ে দেবে ছাত্রলীগ : রাশেদ খাঁন তারেক রহমান-এরদোয়ান বৈঠক: সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুড়ী সীমান্তে ৩৮ বোতল ভারতীয় মদ জব্দ আন্তর্জাতিক ‘ইয়াং এশিয়ান বায়োটেকনোলজিস্ট প্রাইজ’ পেলেন কুবির শিক্ষক

জন্মদিনের আনন্দের একদিন পরই জনপ্রিয় অভিনেত্রীর আকস্মিক মৃত্যু

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৪:৪৯:২৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • ৬১৬ বার পড়া হয়েছে

তুরস্কের জনপ্রিয় টেলিভিশন সিরিজ ওয়ান লাভ-এ ‘ইশিল’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেওয়া অভিনেত্রী ইসি ইরতেম আর নেই। মাত্র ৩৫ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন।

অভিনেত্রীর আইনজীবী উগুর গোক্কোয়ুন জানান, গত সোমবার (১৫ জুন) বিকেলে নিজ বাসায় অচেতন অবস্থায় ইসি ইরতেমকে পাওয়া যায়। সে সময় তিনি তার মায়ের সঙ্গে বাসায় ছিলেন। দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

সবচেয়ে হৃদয়বিদারক বিষয় হলো, নিজের ৩৫তম জন্মদিন উদযাপনের মাত্র একদিন পরই পৃথিবী থেকে বিদায় নিলেন এই অভিনেত্রী। আইনজীবী গোক্কোয়ুন জানান, প্রাথমিক চিকিৎসা প্রতিবেদনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়াকেই (হার্ট অ্যাটাক) মৃত্যুর সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন প্রকাশের পরই মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যাবে।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রীর আত্মহত্যার গুঞ্জন ছড়িয়ে পড়লেও তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন তার আইনজীবী। তিনি সবাইকে সংবেদনশীল এ সময়ে গুজব ও অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।

১৯৯১ সালের ১৪ জুন তুরস্কের সিভাসে জন্মগ্রহণ করেন ইসি ইরতেম। ২০১৪ সালে তিনি ইয়াসার ইউনিভার্সিটির ‘অপেরা অ্যান্ড ভোকাল পারফরম্যান্স’ বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে ইস্তাম্বুলের সাদরি আলিশিক কালচারাল সেন্টারে অভিনয়ের ওপর পেশাদার প্রশিক্ষণ নেন।

তুরস্কের উদীয়মান ও প্রতিশ্রুতিশীল অভিনেত্রীদের একজন হিসেবে পরিচিত ইসি ইরতেমের আকস্মিক মৃত্যুতে দেশটির বিনোদন অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সামাজিক যোগাযোগমাধ্যমেও অসংখ্য ভক্ত ও সহকর্মী তার প্রতি শ্রদ্ধা ও শোক প্রকাশ করছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে নকল নবিশ আব্দুল মান্নানের বিরুদ্ধে ঘুষ-হয়রানির অভিযোগ

জন্মদিনের আনন্দের একদিন পরই জনপ্রিয় অভিনেত্রীর আকস্মিক মৃত্যু

আপডেট সময় ০৪:৪৯:২৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬