ঢাকা ০১:০৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক ‘ইয়াং এশিয়ান বায়োটেকনোলজিস্ট প্রাইজ’ পেলেন কুবির শিক্ষক

বায়োটেকনোলজি গবেষণায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ আন্তর্জাতিক ‘Young Asian Biotechnologist Prize 2026’ অর্জন করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস। জাপানের The Society for Biotechnology, Japan (SBJ) তাঁকে এ সম্মাননা প্রদান করেছে।

গত ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর জাপানের Hokkaido University-তে অনুষ্ঠিত 78th SBJ Conference-এ ড. জান্নাতুল ফেরদৌসের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়। তাঁর পুরস্কারপ্রাপ্ত গবেষণার বিষয় ছিল “Engineering Nanogel Dispersion for Advanced Drug Delivery Systems”।

উন্নত ও কার্যকর ওষুধ সরবরাহ ব্যবস্থা তৈরিতে ন্যানোজেল ডিসপারশন নিয়ে গবেষণার স্বীকৃতি হিসেবে তাঁকে এ পুরস্কার দেওয়া হয়। গবেষণাটি ভবিষ্যতে উন্নত ওষুধ সরবরাহ ব্যবস্থা এবং ওষুধবিজ্ঞানের ক্ষেত্রে সম্ভাবনাময় ভূমিকা রাখতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

পুরস্কার অর্জনের পর মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ড. জান্নাতুল ফেরদৌস কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার এবং ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের শীর্ষ কর্মকর্তারা তাঁকে অভিনন্দন জানান এবং তাঁর এ অর্জনে সন্তোষ প্রকাশ করেন।

ড. জান্নাতুল ফেরদৌসের এ আন্তর্জাতিক স্বীকৃতিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমের একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে দেখা হচ্ছে। তাঁর এ সাফল্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষকদের আন্তর্জাতিক পর্যায়ে গবেষণায় আরও উৎসাহিত করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক ‘ইয়াং এশিয়ান বায়োটেকনোলজিস্ট প্রাইজ’ পেলেন কুবির শিক্ষক

আপডেট সময় ১২:১৫:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬