ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি রাজৈরে লিবিয়ায় নির্যাতনের পর নিহত সোহাগ মুন্সি পরিবারের থানায় অভিযোগ মোবাইল কোর্টের অভিযানে হেলমেট না পরায় ৫ মামলায় ৪ হাজার টাকা জরিমানা লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীর বদলি শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: পবিপ্রবি উপাচার্য বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই : পার্থ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিলন রানীর পাশে উপজেলা প্রশাসন জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না : ডা. শফিকুর রহমান

আমাদের মাতৃভূমির নাম ব্যবহার করে ভুয়া ফেসবুক পেজ, চট্টগ্রামের সকল জেলা ও উপজেলা প্রতিনিধি অব্যাহতি

দৈনিক আমাদের মাতৃভূমি ও Amader Matribhumi Digital-এর নাম ব্যবহার করে একটি ভুয়া ফেসবুক পেজ পরিচালনার অভিযোগে ঢাকার রমনা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। একই সঙ্গে পত্রিকা কর্তৃপক্ষ চট্টগ্রাম জেলার অধীন সকল জেলা ও উপজেলা প্রতিনিধিকে অব্যাহতি দেওয়ার ঘোষণা দিয়েছে।
পত্রিকাটির বার্তা সম্পাদক মো. মামুন হোসেন রমনা থানায় দায়ের করা জিডিতে উল্লেখ করেন, সম্প্রতি তাদের নজরে আসে যে, দৈনিক আমাদের মাতৃভূমি ও Amader Matribhumi Digital-এর নাম ব্যবহার করে একটি অননুমোদিত ফেসবুক পেজ পরিচালিত হচ্ছে। ওই পেজে বিভিন্ন তথ্য ও কনটেন্ট প্রকাশ করা হলেও এর সঙ্গে পত্রিকা কর্তৃপক্ষের কোনো সম্পৃক্ততা নেই।
জিডি সূত্রে জানা যায়, অনুমোদনহীন ওই পেজটি প্রতিষ্ঠানের নাম, পরিচিতি ও সুনামকে ব্যবহার করে কার্যক্রম পরিচালনা করছে। ফলে পাঠক, শুভানুধ্যায়ী এবং সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ কারণে ভবিষ্যতে কোনো ধরনের অপপ্রচার, বিভ্রান্তি বা আইনি জটিলতা এড়াতে বিষয়টি থানায় নথিভুক্ত করা হয়েছে।
মো. মামুন হোসেন বলেন, প্রতিষ্ঠানের অফিসিয়াল প্ল্যাটফর্ম ছাড়া অন্য কোনো পেজ বা অ্যাকাউন্টে প্রকাশিত তথ্য, মন্তব্য কিংবা প্রচারিত কনটেন্টের দায়ভার দৈনিক আমাদের মাতৃভূমি বহন করবে না। তিনি সংশ্লিষ্টদের এ ধরনের ভুয়া পেজ সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান।
এদিকে পত্রিকা কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রশাসনিক ও সাংগঠনিক কারণে চট্টগ্রাম জেলার আওতাধীন সকল জেলা ও উপজেলা প্রতিনিধিকে অব্যাহতি দেওয়া হয়েছে। অব্যাহতির পর তাদের কেউ দৈনিক আমাদের মাতৃভূমি বা Amader Matribhumi Digital-এর প্রতিনিধি পরিচয় ব্যবহার করে কোনো কার্যক্রম পরিচালনা করলে তার দায়ভার প্রতিষ্ঠান বহন করবে না বলে স্পষ্ট করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রতিষ্ঠানের অনুমোদিত প্রতিনিধি ও কার্যক্রম সংক্রান্ত তথ্য শুধুমাত্র অফিসিয়াল মাধ্যমে প্রকাশ করা হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী প্রতিষ্ঠানটির নাম ব্যবহার করে সংবাদ সংগ্রহ, পরিচয় প্রদান, চাঁদা আদায়, বিজ্ঞাপন গ্রহণ বা অন্য কোনো কর্মকাণ্ড পরিচালনা করলে তা সম্পূর্ণ বেআইনি হিসেবে গণ্য হবে।
রমনা থানা অভিযোগটি গ্রহণ করে সাধারণ ডায়েরি হিসেবে নথিভুক্ত করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।
পত্রিকা কর্তৃপক্ষ পাঠক, বিজ্ঞাপনদাতা এবং সংশ্লিষ্ট সকলকে প্রতিষ্ঠানের অফিসিয়াল প্ল্যাটফর্ম অনুসরণ করার পাশাপাশি কোনো সন্দেহজনক কার্যক্রম চোখে পড়লে দ্রুত কর্তৃপক্ষকে অবহিত করার অনুরোধ জানিয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি

আমাদের মাতৃভূমির নাম ব্যবহার করে ভুয়া ফেসবুক পেজ, চট্টগ্রামের সকল জেলা ও উপজেলা প্রতিনিধি অব্যাহতি

আপডেট সময় ০৯:১৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬