ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আ.লীগ এখন ‘হিডেন কনটেন্ট ক্রিয়েটর’: হাসনাত আব্দুল্লাহ বড়লেখা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০টি ম্যাট্রেস ও বেড উপহার ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, চাইলেন বিমানের ব্যবস্থা অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরছেন জামায়াত আমির শফিকুর রহমান দণ্ডপ্রাপ্ত হয়েও শেখ হাসিনা কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন: রিজভী আসাদুজ্জামান খান কামালের ভায়রা ভাই পরিচয়ে ডিএনসিসিতে চলত মফিজুরের রাজত্ব জাতিসংঘ শান্তিরক্ষায় বাংলাদেশি সেনাদের অবদানের প্রশংসা আইরিন খানের নগদের প্রশাসক মোতাছিম বিল্লাহর বিদেশ গমনে নিষেধাজ্ঞা শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফর নিয়ে হিন্দু-ইহুদি সংস্থার উদ্বেগ পঞ্চগড়ে ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণ শুরু

ভোলায় ২২ কোটি টাকার ভারতীয় শাড়ী জব্দ

  • রিয়াজ ফরাজী, ভোলা
  • আপডেট সময় ০৯:১১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০২৩
  • ৮৩০ বার পড়া হয়েছে

ভোলায় ২২ কোটি টাকার ভারতীয় শাড়ী জব্দ শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে বাংলাদেশে পাচার হওয়া প্রায় ২২ কোটি টাকার ভারতীয় শাড়ী জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড ভোলার দক্ষিণ জোনের টিম।

এ ঘটনায় ৪ আসামির নাম উল্লেখ করে ভোলা সদর মডেল থানায় মামলা করেছে কোস্টগার্ড। গত সোমবার (৩ জানুয়ারি) ভোর ৫টার দিকে ভোলা সদর উপজেলার তুলাতলি মেঘনা নদীতে অভিযান চালিয়ে এফবি আবিদ নামে একটি ফিশিং বোটসহ এসব শাড়ী জব্দ করা হয়।

এর মধ্যে ভারতীয় শাড়ী রয়েছে ১৭ হাজার ৮শ ২৪ পিচ, থ্রি পিচ ১শ ৬৬ পিচ মেডিক্যাল সরঞ্জামাদি ৬ হাজার ৪শ ৪২ পিচ। যাঁর আনুমানিক বাজার মূল্য ২১ কোটি ৯০ লাখ ৭৫ হাজার টাকা। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুরে ভোলা কোস্টগার্ড দক্ষিণ জোনের বিসিজি বেইজে এক প্রেস ব্রিফিং এ লেফটেন্যান্ট এম মমিনুল ইসলাম (স্টাফ অফিসার) এ তথ্য জানান।

প্রেস ব্রিফিং এ জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ভোলা কোস্টগার্ড দক্ষিণ জোন গত সোমবার ভোরে জেলার সদর উপজেলা মেঘনা নদীতে একটি ফিশিং বোটের গতিবিধি সন্দেহজনক হওয়ায় বোটটিকে সংকেত দেয়। এরপর বোটের চালকরা ও পাচারকারীরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে চর বৈরাগী এলাকায় বোটটি রেখে পালিয়ে যায়।

এ সময় কোস্টগার্ড ৪ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে। ব্রিফিং এ আরও জানানো হয়, এ ঘটনায় ৪ জনের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় শুল্ক ফাঁকি দিয়ে বিদেশী মালামাল পাচার আইনে একটি মামলা করেছেন। তবে এখন পর্যন্ত এ মামলায় কাউকে গ্রেফতার করা যায়নি। আসামিদের বিরুদ্ধে এর আগেও পাচার আইনে একাধিক মামলা রয়েছে। তাঁরা বগুড়া ও সাতক্ষীরা এলাকার বাসিন্দা। জব্দকৃত মালামাল ভোলা সদর মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আ.লীগ এখন ‘হিডেন কনটেন্ট ক্রিয়েটর’: হাসনাত আব্দুল্লাহ

ভোলায় ২২ কোটি টাকার ভারতীয় শাড়ী জব্দ

আপডেট সময় ০৯:১১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০২৩