ঢাকা ১২:০৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বনের জমি দখলে বিট কর্মকর্তা মানিকের সহযোগিতার অভিযোগ শত কোটি টাকার নদী খনন প্রকল্পের ছাইদুর রহমানের অনিময় দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের অভিযোগে বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবির প্রাণিসম্পদ দপ্তরে প্রকল্পের আড়ালে দুর্নীতি-লুটপাটের অভিযোগ আমার আল্লাহ ছাড়া কাউকে কিছু প্রমাণ করতে চাই না: ভাবনা বিনা স্বার্থে চিকিৎসা সেবা প্রধান করায়, তোপের মুখে রেজিস্ট্রেশন প্রাপ্ত প্রাথমিক চিকিৎসক জাহাঙ্গীর আলম  জিয়া শিশু কিশোর সংগঠনের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটির ২৩ অনুষ্ঠানের অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ ৪৫ হাজার টাকা বেতনের পাসপোর্ট কর্মকর্তার বিরুদ্ধে ৫৯ কোটির সম্পত্তির অভিযোগ কাশিপুরে অসুস্থ গরু জবাইয়ের তথ্য সংগ্রহে সাংবাদিকের ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন

লন্ডন ফোরামে শিক্ষামন্ত্রী: সাক্ষরতার ভিত গড়েছিল ‘ইচ ওয়ান, টিচ ওয়ান’

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক প্রবর্তিত ‘ইচ ওয়ান, টিচ ওয়ান’ (প্রত্যেকে একজনকে শেখাও) নীতিই বাংলাদেশের সাক্ষরতার হারে অভাবনীয় অগ্রগতির শক্ত ভিত্তিমূল তৈরি করেছে।

আজ (মঙ্গলবার) লন্ডনে চলমান ‘এডুকেশন ওয়ার্ল্ড ফোরাম ২০২৬’-এর সাইডলাইনে শিক্ষকদের ধারাবাহিক পেশাগত উন্নয়ন শীর্ষক এক উচ্চপর্যায়ের গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন। এই বৈঠকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনও অংশ নেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিলের ডিরেক্টর অব ইংলিশ অ্যান্ড স্কুল এডুকেশন মাইকেল কনলি। এছাড়া পাকিস্তানের পাঞ্জাব, খাইবার পাখতুনখোয়া ও সিন্ধুসহ বেশ কয়েকটি প্রদেশের শিক্ষামন্ত্রী এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা এই আলোচনায় অংশ নেন।

এ সময় পাকিস্তানের মন্ত্রীরা জানতে চান, পাকিস্তানের মতো প্রায় একই রকম আর্থ-সামাজিক প্রেক্ষাপট থাকা সত্ত্বেও বাংলাদেশ কীভাবে সাক্ষরতার হারে এত উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।

এর জবাবে বাংলাদেশের শিক্ষামন্ত্রী ব্যাখ্যা করেন যে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক প্রবর্তিত ‘প্রত্যেকে একজনকে শেখাও’ (ইচ ওয়ান, টিচ ওয়ান) নীতি বাংলাদেশের সাক্ষরতার হারে এই অভাবনীয় অগ্রগতির ভিত্তি তৈরি করতে সাহায্য করেছিল। প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন তার বক্তব্যে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে নবনির্বাচিত সরকারের দূরদর্শী পরিকল্পনার কথা তুলে ধরেন, যার মধ্যে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ উদ্যোগও অন্যতম।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বনের জমি দখলে বিট কর্মকর্তা মানিকের সহযোগিতার অভিযোগ

লন্ডন ফোরামে শিক্ষামন্ত্রী: সাক্ষরতার ভিত গড়েছিল ‘ইচ ওয়ান, টিচ ওয়ান’

আপডেট সময় ০৮:৪৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬