ঢাকা ০৩:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হকের সৌজন্য সাক্ষাৎ ইস্টার্ন ব্যাংকের শেয়ারে কারসাজির অভিযোগ, নেপথ্যে শওকত আলীর বেনামি শেয়ার সাম্রাজ্য ব্রাহ্মণপাড়ায় অভিযানে ২৮ কেজি গাঁজা উদ্ধার, পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৭ পীরগঞ্জে বাসস্ট্যান্ড স্থানান্তর নিয়ে পাল্টাপাল্টি মানববন্ধন বেগমগঞ্জ পাইলট স্কুলে নতুন কুঁড়ি স্পোর্টসের অন্যতম ইভেন্ট মার্শাল আর্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ৬ জুনের আগে ইউপি নির্বাচন শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ ডেঙ্গু প্রতিরোধে শিবগঞ্জে বাড়ি বাড়ি জনসচেতনতামূলক কার্যক্রম ফরিদপুরে ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পথচারীকে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় আসামি গ্রেপ্তার কক্সবাজার সমুদ্রসৈকতে ইডেন মহিলা কলেজ রোভার স্কাউট গ্রুপের পরিচ্ছন্নতা অভিযান আত্রাইয়ে প্রথম ধাপে কৃষক কার্ড পাচ্ছেন ১ হাজার ৭৮৫ জন

হজের খুতবা দেবেন শায়খ আলী হুজাইফি

  • ধর্ম ডেস্ক
  • আপডেট সময় ১১:৩৮:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • ৬৫৩ বার পড়া হয়েছে

পবিত্র হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ আরাফা দিবসের খুতবা প্রদানের জন্ নিযুক্ত করা হয়েছে মসজিদে নববীর প্রবীণ ইমাম ও খতিব শায়খ আলী বিন আবদুর রহমান আল হুজাইফিকে। সৌদি আরবের বাদশা ও দুই পবিত্র মসজিদের খাদেম সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এক রাজকীয় ফরমানের মাধ্যমে তাকে এই দায়িত্ব প্রদান করেন।

সৌদি আরবের রাজকীয় আদালতের ঘোষণা অনুযায়ী, আগামী ৯ জিলহজ ঐতিহাসিক আরাফাত ময়দানের মসজিদে নামিরাহ থেকে শায়খ হুজাইফি হজের মূল খুতবা দেবেন। বিশ্বজুড়ে কোটি কোটি মুসলিম এই খুতবা সরাসরি শোনার সুযোগ পাবেন।

৯ জিলহজ আরাফাতের ময়দানে অবস্থান করা হজের প্রধান রোকন বা স্তম্ভ। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর সুন্নাহ অনুসরণ করে মসজিদে নামিরাহ থেকে এই খুতবা প্রদান করা হয়। খুতবা শেষে হাজিরা সেখানে জোহর ও আসরের নামাজ একত্রে আদায় করেন এবং সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর দরবারে মোনাজাতে মশগুল থাকেন। নবী করিম (সা.) বলেছেন, আরাফায় অবস্থানই হলো হজ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হকের সৌজন্য সাক্ষাৎ

হজের খুতবা দেবেন শায়খ আলী হুজাইফি

আপডেট সময় ১১:৩৮:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬