ঢাকা ১১:০৯ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলায় সাংবাদিক তুহিনের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ভোলা জেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক তুহিন খন্দকারসহ ৪ সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে ভোলায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকাল তিনটায় ভোলা জেলা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। গত ৩০শে ডিসেম্বর পেশাগত দায়িত্ব পালনের সময় বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নে ভূমিদস্যু একটি বাহিনী দ্বারা সাংবাদিক তুহিন খন্দকারসহ ৪ সাংবাদিক হামলার স্বীকার হয়। এই ঘটনায় প্রথমে বোরহানউদ্দিন থানায় হামলাকারীদের বিরুদ্ধে মামলা দিতে গেলে ওসি মনিরুল ইসলাম মামলা না নেওয়ায় ভোলার কোর্টে একটি মামলা করেন তুহিন খন্দকার। যার মামলা নং এমপি ৩/২৩ মামলাটি ভোলা ডিবি পুলিশ কে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিজ্ঞ আদালত।

মানববন্ধনে ভোলা টাইমসের সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ রাজিব এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ভোলা প্রেসক্লাবের সভাপতি এডভোকেট নজরুল হক অনু, সাধারণ সম্পাদক সামস উল আলম মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক শিমুল চৌধুরী, কোষাধ্যক্ষ এইচ এম জাকির, অনলাইন প্রেসক্লাবের সভাপতি তুহিন খন্দকার, সহ সভাপতি গিয়াস উদ্দিন, সমাজ কর্মী মোশাররফ অমি, সাংবাদিক ইয়ামিন হোসেন, মিজানুর রহমান, মাহমুদুল হাসান ফাহাদপ্রমুখ। এ ছাড়া জেলা উপজেলার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা সাংবাদিক তুহিন খন্দকারের উপর হামলাকারীদের বিরুদ্ধে মামলা না নেওয়ায় বোরহানউদ্দিন থানার ওসির কঠোর সমালোচনা করেন এবং ভোলার পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন পাশাপাশি ভোলার গণমাধ্যম কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। উল্লেখ: গত ৩০শে ডিসেম্বর পেশাগত দায়িত্ব পালনের সময় বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নে ভূমিদস্যু একটি বাহিনী সাংবাদিক তুহিন খন্দকারসহ ৪ সাংবাদিক হামলা করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভোলায় সাংবাদিক তুহিনের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় ০৬:৪৬:২৮ অপরাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০২৩