ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’ লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

সিংড়ায় বেশি দামে সার বিক্রির অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করায় নাটোরের সিংড়া বাজারের মেসার্স চলনবিল ট্রেডার্স এর ম্যানেজার মকবুল হোসেনের ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইমরান।

মঙ্গলবার দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করে এই অর্থদন্ড আদায় করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেলিম রেজা প্রমূখ।

সূত্রে জানা যায়, মঙ্গলবার স্থানীয় কৃষকের অভিযোগের ভিত্তিতে সিংড়া বাজারের বি.সি.আই.সি অনুমোদিত সার ডিলার মেসার্স চলনবিল ট্রেডার্সে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। পরে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রয়ের সত্যতা পেয়ে ওই ডিলারের অর্থদন্ড দেয়া হয়। এবিষয়ে ভূক্তভোগী কৃষক জাহাঙ্গীর হোসেন বলেন, সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি টাকা নিয়ে ভাউচারে কম টাকা লেখায় তিনি পৌর মেয়রকে ফোনে তাৎক্ষণিক বিষয়টি অবগত করেন।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইমরান বিষয়টি নিশ্চিত করে বলেন, সরকারি মূল্যের চেয়ে অধিক মূল্যে সার বিক্রয় করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ওই ব্যবসায়ীর ৫০ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। একই সাথে বাজারে সারের কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টা ও কোন প্রকার গুজবে কান না দেয়ার জন্য উপস্থিত জনসাধারণকে সচেতন করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর

সিংড়ায় বেশি দামে সার বিক্রির অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

আপডেট সময় ০৯:৫০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩