ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আ.লীগ এখন ‘হিডেন কনটেন্ট ক্রিয়েটর’: হাসনাত আব্দুল্লাহ বড়লেখা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০টি ম্যাট্রেস ও বেড উপহার ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, চাইলেন বিমানের ব্যবস্থা অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরছেন জামায়াত আমির শফিকুর রহমান দণ্ডপ্রাপ্ত হয়েও শেখ হাসিনা কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন: রিজভী আসাদুজ্জামান খান কামালের ভায়রা ভাই পরিচয়ে ডিএনসিসিতে চলত মফিজুরের রাজত্ব জাতিসংঘ শান্তিরক্ষায় বাংলাদেশি সেনাদের অবদানের প্রশংসা আইরিন খানের নগদের প্রশাসক মোতাছিম বিল্লাহর বিদেশ গমনে নিষেধাজ্ঞা শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফর নিয়ে হিন্দু-ইহুদি সংস্থার উদ্বেগ পঞ্চগড়ে ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণ শুরু

কক্সবাজার উন্নয়নে ৬ হাজার ৭১৫ কোটি টাকার ১০ টি প্রকল্প প্রণয়ন : এনামুল হক শামীম

পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, কক্সবাজারের উন্নয়নের জন্য প্রায় ৬ হাজার ৭১৫ কোটি টাকার ১০টি প্রকল্প প্রণয়ন করা হয়েছে। ইতিমধ্যেই ৭০৯ কোটি টাকার প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে। আরও ৪০০ কোটি টাকার প্রকল্পের কাজ চলমান রয়েছে।

মঙ্গলবার কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষে স্থানীয় জনপ্রতিনিধি ও পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতির বিষয়ে সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপমন্ত্রী বলেন, কক্সবাজারকে আরও নান্দনিক ও আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার।

এরই ধারাবাহিকতায় সরকার পর্যটন শিল্পের বিকাশে নানামুখী উদ্যোগ বাস্তবায়ন করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কক্সবাজারে পর্যটন শিল্পের উন্নয়নে যত্রতত্র স্থাপনা না করার তাগিদ দিয়ে কক্সবাজারের উন্নয়নে মাস্টার প্ল্যান করার নির্দেশনা দেন তিনি। উপমন্ত্রী আরও বলেন, কক্সবাজারে শুধু দেশীয় পর্যটকই নয়, বিদেশী পর্যটকদেরকেও আকৃষ্ট করতে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসব কাজের সিংহভাগই পানি সম্পদ মন্ত্রনালয় ও পানি উন্নয়ন বোর্ড সম্পন্ন করবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কক্সবাজারে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম করেছেন। আন্তর্জাতিক মানের বিমানবন্দর বাস্তবায়নে কাজ করছেন। আরআর কক্সবাজারসহ সারাদেশের উপকূলীয় এলাকাকে প্রাকৃতিক দূর্যোগ, বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়ের হাত থেকে রক্ষার জন্য স্থানীয় প্রকল্প গ্রহণ করা হচ্ছে।

বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা, জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মজিবুর রহমান, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, পানি উন্নয়ন বোর্ড চট্টগ্রাম অঞ্চলের প্রধান প্রকৌশলী শিবেন্দু খাস্তগীর, জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আ.লীগ এখন ‘হিডেন কনটেন্ট ক্রিয়েটর’: হাসনাত আব্দুল্লাহ

কক্সবাজার উন্নয়নে ৬ হাজার ৭১৫ কোটি টাকার ১০ টি প্রকল্প প্রণয়ন : এনামুল হক শামীম

আপডেট সময় ০৯:৪১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩