ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনায় পুলিশের বিশেষ অভিযানে ৬৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র : বাণিজ্যমন্ত্রী বাংলা একাডেমিতে জিয়াউর রহমান ও কবি নজরুলের কর্মময় জীবন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত বিয়ের প্রলোভনে খুবি ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, নৌপরিবহন কর্মকর্তার বিরুদ্ধে মামলা অডিও ফাঁসের পর সুর বদলে ‘পা ধরতে’ চান কর্মচারী “বন কর্মকর্তা সামছু উদ্দিনের দুর্নীতির অভিযোগে তদন্তে দুদক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পি এসের কক্ষে বসাকে কেন্দ্র করে পিয়ন সুমনকে শোকজ ৩০ দিনের মধ্যেই অন্য বিভাগে পদায়ন নদীবন্দর শাখার সাবেক কর্মকর্তা আরিফ উদ্দিনের এমপির স্বাক্ষর জাল করে ১০০ কোটি টাকার ঋণ নেওয়ার চেষ্টা অভিযোগের কেন্দ্রে পুষ্টি উন্নয়ন প্রকল্পের পরিচালক আকতার জাহান কাঁকন

স্বেচ্ছাসেবী সংস্থা পেন ফাউন্ডেশনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে

সমাজসেবায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরুপ ঝিকরগাছার স্বেচ্ছাসেবী সংস্থা পেন ফাউন্ডেশনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। যশোর শিল্পকলা একাডেমিতে সোমবার সকালে যশোর জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে র‌্যালি, অলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে এ সম্মাননা স্মারক দেয়া হয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন যশোর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) মো. হুসাইন শওকত। জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক অসিত কুমার সাহা’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক সাইফুল ইসলাম ও ইতি দত্ত সেন, যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রের সহকারী পরিচালক মঞ্জুরুল হাসান, জেলা এনজিও সমন্বয়কারী ও এডাব যশোরের সহসভাপতি শাহাজান নান্নু প্রমুখ।

অনুষ্ঠানে পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জাতীয় পুরস্কারপ্রাপ্ত মেঘনা ইমদাদ এর হাতে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। উল্লেখ্য, উপজেলা পর্যায়ে সমাজ উন্নয়নে অসামান্য অবদান ক্যাটাগরিতে পেন ফাউন্ডেশনরে নির্বাহী পরিচালক মেঘনা ইমদাদ শ্রেষ্ঠ জয়িতা ২০১৭ পুরস্কারে ভূষিত হন। পেন ফাউন্ডেশন কোভিড-১৯ মহামারি সময়ে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এর তরুণদের সংগঠন ইয়াং বাংলা কর্তৃক জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড-২০২০, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক ২০২১-২০২২ অর্থবছরে যশোরের শ্রেষ্ঠ যুব সংগঠন নির্বাচিত এবং শিক্ষা, কারিগরি ও তথ্য প্রযুক্তি ক্যাটাগরিতে শেখ হাসিনা ইয়ুথ ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড ২০২২ অর্জন করেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরগুনায় পুলিশের বিশেষ অভিযানে ৬৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

স্বেচ্ছাসেবী সংস্থা পেন ফাউন্ডেশনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে

আপডেট সময় ১২:২৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩