ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আ.লীগ এখন ‘হিডেন কনটেন্ট ক্রিয়েটর’: হাসনাত আব্দুল্লাহ বড়লেখা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০টি ম্যাট্রেস ও বেড উপহার ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, চাইলেন বিমানের ব্যবস্থা অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরছেন জামায়াত আমির শফিকুর রহমান দণ্ডপ্রাপ্ত হয়েও শেখ হাসিনা কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন: রিজভী আসাদুজ্জামান খান কামালের ভায়রা ভাই পরিচয়ে ডিএনসিসিতে চলত মফিজুরের রাজত্ব জাতিসংঘ শান্তিরক্ষায় বাংলাদেশি সেনাদের অবদানের প্রশংসা আইরিন খানের নগদের প্রশাসক মোতাছিম বিল্লাহর বিদেশ গমনে নিষেধাজ্ঞা শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফর নিয়ে হিন্দু-ইহুদি সংস্থার উদ্বেগ পঞ্চগড়ে ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণ শুরু

যশোরে বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত

যশোরের নাভারণ-সাতক্ষীরা সড়কে বাসের চাকায় পিষ্ট হয়ে রবিউল ইসলাম মিঠু(২৭)নামে এক মোটরসাইকেল আরোহী ঠিকাদার নিহত হয়েছে। সোমবার(২ রা জানুয়ারি) দুপুরে যশোর- সাতক্ষীরা মহাসড়কের শার্শা উপজেলার হাড়িখালি নামক স্থানে ঘটনাটি ঘটেছে।

নিহত মিঠু ঝিকরগাছা উপজেলার কাউরিয়া গ্রামের রবিউল ইসলামের ছেলে।মিঠু পেশায় একজন সহকারি (সাব) ঠিকাদার। প্রত্যক্ষদর্শীর জানান, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা যশোরগামী একটি বাস হাড়িখালি নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল চালক একটি রিকসা ভ্যানকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সামনাসামনি ধাক্কা খায়।

এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।তিনি বাগআঁচড়া এলাকায় একটি ব্রীজের কাজ দেখতে আসছিলেন বলে জানাযায়। নাভারণ হাইওয়ে থানা পুলিশের ওসি আব্দুল্লাহ আল মামুন জানান,লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বাসটি আটক করা হয়েছে তবে বাসের চালক ও তার সহকারি ঘটনার পর পরই পালিয়ে গেছে বলে তিনি জানান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আ.লীগ এখন ‘হিডেন কনটেন্ট ক্রিয়েটর’: হাসনাত আব্দুল্লাহ

যশোরে বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট সময় ১০:৩৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ২ জানুয়ারী ২০২৩