ঢাকা ১২:১৮ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেল ওয়ানিয়া মাহবিন গার্ল গাইডস অ্যাসোসিয়েশনে শিক্ষার্থীদের টাকায় অনিয়মের অভিযোগে জেবুন্নেছা বেবিচকে পরামর্শক নিয়োগে আওয়ামী দোসরকে বসাতে যোগ্যতার শর্ত বাদ সিআইডির অভিযানে বিএসবির খায়রুল বাশারের ৩৩ কোটি টাকার সম্পদ ক্রোক ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৪৪৯০ স্পেনের রাষ্ট্রদূত মাসুদের বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগ-ক্ষুব্ধ প্রবাসীরা পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে : প্রধানমন্ত্রী রাজধানীতে সকাল থেকে বৃষ্টি, থামবে কখন? বন মামলার নথি বদলে ফেলেছে বন সংরক্ষক এ.এস.এম. জহির উদ্দিন ফায়ারের গাড়ি চালক সাখাওয়াতের কোটি কোটি টাকা

তারেক রহমানকে অভিনন্দন, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে স্টারমারের আশা

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০৯:২৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬১৯ বার পড়া হয়েছে

বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আগামী দিনে আরও গভীর ও বিস্তৃত করার আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

গত ১৭ ফেব্রুয়ারি তারেক রহমানকে লেখা এক চিঠিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী এই অভিনন্দন জানান। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকার ব্রিটিশ হাইকমিশন চিঠিটি প্রকাশ করেছে। শুভেচ্ছা বার্তায় স্টারমার উল্লেখ করেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দীর্ঘদিনের ঘনিষ্ঠ ও ঐতিহাসিক সম্পর্ক পারস্পরিক সহযোগিতা, জনগণের বন্ধন এবং অভিন্ন স্বার্থের ভিত্তিতে গড়ে উঠেছে। তিনি বিশ্বাস করেন, নতুন নেতৃত্বে এই দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হবে।

চিঠিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশে অন্যতম বৃহৎ বিদেশি বিনিয়োগকারী হিসেবে যুক্তরাজ্য বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি অবৈধ অভিবাসন মোকাবিলা, জলবায়ু পরিবর্তনের প্রভাব রোধ এবং প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা জোরদারের বিষয়ে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্টভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।

রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের মানবিক ভূমিকার ভূয়সী প্রশংসা করে স্টারমার জানান, এ বিষয়ে যুক্তরাজ্যের সমর্থন ও সহযোগিতা অব্যাহত থাকবে। এই চিঠির মাধ্যমে দুই দেশের অংশীদারিত্বের একটি নতুন অধ্যায় শুরু হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেল ওয়ানিয়া মাহবিন

তারেক রহমানকে অভিনন্দন, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে স্টারমারের আশা

আপডেট সময় ০৯:২৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬