ঢাকা ০১:২৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রিমিয়ার ব্যাংকের ডিএমডি অমলেন্দুর বিরুদ্ধে গুরুতর দুর্নীতি-অনিয়মের অভিযোগ এলজিইডির ৬ হাজার কোটি টাকার প্রকল্পে ব্যাপক অনিয়ম সাভার ফায়ার সার্ভিসে রেজায়ে-রাব্বিকে ঘিরে দুর্নীতি-অনিয়মের অভিযোগ অনিয়মের অভিযোগের পরও জবাবদিহির বাইরে ইউনিয়ন ইন্স্যুরেন্স প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেল ওয়ানিয়া মাহবিন গার্ল গাইডস অ্যাসোসিয়েশনে শিক্ষার্থীদের টাকায় অনিয়মের অভিযোগে জেবুন্নেছা বেবিচকে পরামর্শক নিয়োগে আওয়ামী দোসরকে বসাতে যোগ্যতার শর্ত বাদ সিআইডির অভিযানে বিএসবির খায়রুল বাশারের ৩৩ কোটি টাকার সম্পদ ক্রোক ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৪৪৯০ স্পেনের রাষ্ট্রদূত মাসুদের বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগ-ক্ষুব্ধ প্রবাসীরা

রাজনৈতিক বিবেচনায় ফ্যামিলি কার্ড দেওয়া হবে না : সমাজকল্যাণ মন্ত্রী

রাজনৈতিক বিবেচনায় এই ফ্যামিলি কার্ড দেওয়া হবে না বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। মন্ত্রী জানান, রাজনৈতিক বিবেচনায় এই ফ্যামিলি কার্ড দেওয়া হবে না। এছাড়া ফ্যামিলি কার্ড বিতরণের ক্ষেত্রে কোনো মধ্যস্বত্বভোগীও থাকবে না।

ফ্যামিলি কার্ড দেওয়া হলে চলমান ভাতাগুলো অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন জাহিদ হোসেন। কৃষি, খাদ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ সাংবাদিকদের বলেন, আমরা কত দ্রুততম সময়ের মধ্যে এই ফ্যামিলি কার্ড স্টার্ট করতে পারি, এটি নিয়ে আজকের মিটিং ছিল। আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা চেষ্টা করছি আগামী এই ঈদের আগেই আমরা পাইলট বেসিসে ফ্যামিলি কার্ড ওপেন করা যায় এবং কতটুকু করা যায়, কত দ্রুত করা যায়, সংখ্যায় কি হবে— এ নিয়ে আমরা বোধহয় দুই এক দিনের মধ্যে ফাইনাল করব।

প্রথমে হতদরিদ্রদের ফ্যামিলি কার্ড দেওয়া হবে জানিয়ে জহির উদ্দিন স্বপন বলেন, সুনির্দিষ্টভাবে কোন জেলায় কতজনকে দেওয়া হবে সেটা আমরা এখনো ঠিক করিনি। তবে বোধহয় কিছু আগেই এরিয়া আমাদের ফিক্সড করা আছে, আগে একটা সার্ভে করা আছে। ওই রিপোর্টটা আমার কাছে নেই, যে বেশ কয়েকটা জেলাতেই কিছু উপজেলাকে আগেই নির্দিষ্ট করা আছে। ফ্যামিলি কার্ডের ভেতরে কি কি সুবিধা থাকবে জানতে চাইলে তিনি বলেন, এর ভেতরে সম্ভবত আমরা চেষ্টা করছি, ক্যাশ টাকা দেব, স্পেশালি মহিলাদের।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রিমিয়ার ব্যাংকের ডিএমডি অমলেন্দুর বিরুদ্ধে গুরুতর দুর্নীতি-অনিয়মের অভিযোগ

রাজনৈতিক বিবেচনায় ফ্যামিলি কার্ড দেওয়া হবে না : সমাজকল্যাণ মন্ত্রী

আপডেট সময় ০৩:১১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬