ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেপালে আবার কেন জেন-জি বিক্ষোভ, নেপথ্যে কী? আর্জেন্টিনার প্রতিপক্ষ ইংল্যান্ডকে সমর্থন ট্রাম্প প্রশাসনের! রাতারাতি বড় কোন পরিবর্তন করা সম্ভব নয়: আইএমএফকে অর্থমন্ত্রী ভোলায় সমাজসেবা প্রশিক্ষণে অনিয়ম, স্বজনপ্রীতি ও ঘুষ-বাণিজ্যের অভিযোগ একটি ঘর, এক টুকরো স্বপ্ন-ইউএনও ও RSUF ফাউন্ডেশনের মানবিক উপহার কালিহাতীতে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিংবিরোধী প্রচার সভা অনুষ্ঠিত সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের ব্যয় কমিয়ে অর্ধেক করল সরকার মিঠাপুকুরে ৫০ বছরের চলাচলের রাস্তা কেটে দখল বিশ্বকাপে ম্যাচসেরা হলে কি কোনো অর্থ পান ফুটবলাররা? তিন দিনের টানা বৃষ্টিতে টাঙ্গাইলে জলাবদ্ধতা, স্থবির জনজীবন

জজের আসেন ছেড়ে মন্ত্রিসভায় দীপেন দেওয়ান

সাবেক বিচারক ও রাঙামাটি ২৯৯ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। বিচারক পদ থেকে স্বেচ্ছায় অবসর নেওয়ার প্রায় দুই দশক পর জাতীয় রাজনীতিতে সক্রিয় হয়ে এবার মন্ত্রিসভায় স্থান পেলেন তিনি। তার এই উত্থানকে রাঙামাটিসহ তিন পার্বত্য জেলার মানুষের দীর্ঘ প্রতীক্ষা প্রতিফলন হিসেবে দেখছেন স্থানীয়রা।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে সংসদ সদস্যদের শপথ গ্রহণ শেষে বিকেলে মন্ত্রীর শপথ নেন দীপেন দেওয়ান। স্বাধীনতার পর এই প্রথম পূর্ণ মন্ত্রী পাওয়ায় রাঙামাটি বাসীর মধ্যেও উচ্ছ্বস লক্ষ করা যায়।

‎২০০৬ সালে বিচারকের দায়িত্ব ছেড়ে তিনি তার আদর্শিক রাজনৈতিক দল বিএনপি রাঙামাটি জেলা কমিটিতে যোগ দেন। এরপর দীর্ঘ সময় দলীয় রাজনীতিতে সক্রিয় থেকে তৃনমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার কাজ করেন। রাজনৈতিক পথচলায় নানা প্রতিকূলতা থাকলেও সাংগঠনিক কর্মকাণ্ডে ধারাবাহিকতা বজায় রাখেন তিনি।

‎মন্ত্রী হিসেবে তার শপথ গ্রহণের খবরে রাঙামাটিসহ পার্বত্য অঞ্চলে আনন্দের আবহ তৈরি হয়। কয়েক দিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে কে হচ্ছেন পার্বত্য অঞ্চলের মন্ত্রী এ নিয়ে আলোচনা চলছিল।

‎শপথ শেষে আবেগাপ্লুত হয়ে পড়েন দীপেন দেওয়ান। তিনি বলেন, এ অর্জন আমার জয়, রাঙামাটি বাসীর। তিন পার্বত্য জেলাকে সম্প্রীতির মডেল হিসেবে গড়ে তুলতে চাই। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও পর্যটন খাতের উন্নয়নের পাশাপাশি অবকাঠামো উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করব। জনগণের প্রত্যাশা পূরণই তার প্রধান দায়িত্ব এবং পাহাড়ে সমন্বিত উন্নয়ন নিশ্চিত করতে তিনি কাজ করবেন।

‎সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ছয় প্রতিদ্বন্দ্বিকে পরাজিত করে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিচারকের আসন ছেড়ে রাজনীতিতে এসে মন্ত্রিসভায় স্থান পাওয়া দীপেন দেওয়ানের এই যাত্রা পার্বত্য রাজনীতিতে একটি তাৎপর্যপূর্ণ অধ্যায় হয়ে থাকবে

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেপালে আবার কেন জেন-জি বিক্ষোভ, নেপথ্যে কী?

জজের আসেন ছেড়ে মন্ত্রিসভায় দীপেন দেওয়ান

আপডেট সময় ০৮:২২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬