ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেপালে আবার কেন জেন-জি বিক্ষোভ, নেপথ্যে কী? আর্জেন্টিনার প্রতিপক্ষ ইংল্যান্ডকে সমর্থন ট্রাম্প প্রশাসনের! রাতারাতি বড় কোন পরিবর্তন করা সম্ভব নয়: আইএমএফকে অর্থমন্ত্রী ভোলায় সমাজসেবা প্রশিক্ষণে অনিয়ম, স্বজনপ্রীতি ও ঘুষ-বাণিজ্যের অভিযোগ একটি ঘর, এক টুকরো স্বপ্ন-ইউএনও ও RSUF ফাউন্ডেশনের মানবিক উপহার কালিহাতীতে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিংবিরোধী প্রচার সভা অনুষ্ঠিত সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের ব্যয় কমিয়ে অর্ধেক করল সরকার মিঠাপুকুরে ৫০ বছরের চলাচলের রাস্তা কেটে দখল বিশ্বকাপে ম্যাচসেরা হলে কি কোনো অর্থ পান ফুটবলাররা? তিন দিনের টানা বৃষ্টিতে টাঙ্গাইলে জলাবদ্ধতা, স্থবির জনজীবন

অবৈধ গ্যাস সংযোগে কারখানায় উৎপাদন, ‍দুই প্রতিষ্ঠানকে জরিমানা

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় দুটি কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। একই সঙ্গে কারখানাগুলোর মালিকপক্ষকে মোট ২ লাখ ৭০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জালকুড়ি মাদবর বাজার ও আমতলা এলাকায় এই অভিযান পরিচালনা করেন নারায়ণগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাবাসসুম হাসান তানিশা। সূত্র জানায়, মাদবর বাজারের জিসান ওয়াশিং লন্ড্রি নামের একটি ওয়াশিং কারখানায় অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করে উৎপাদন চালানো হচ্ছিল।

ভ্রাম্যমাণ আদালতের তদারকিতে কারখানাটির গ্যাস উৎস পয়েন্ট বন্ধ করা হয় এবং মালিকপক্ষকে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে, আমতলা এলাকার বিসমিল্লাহ ফার্নিচার নামের একটি খানাটলি কারখানাতেও অবৈধ গ্যাস সংযোগ পাওয়া যায়। সেখানে উৎস পয়েন্ট বিচ্ছিন্ন করে মালিকপক্ষকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তাবাসসুম হাসান তানিশা জানান, মোট দুটি মামলায় আদায় করা জরিমানার পরিমাণ দুই লাখ ৭০ হাজার টাকা। তিনি আরো বলেন, ‘দেশের সম্পদ অপচয় রোধে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেপালে আবার কেন জেন-জি বিক্ষোভ, নেপথ্যে কী?

অবৈধ গ্যাস সংযোগে কারখানায় উৎপাদন, ‍দুই প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট সময় ০৮:৫১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬