বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা ইউনিয়নের বল্লা বাজারে সচেতনতামূলক প্রচার সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ জুলাই) বিকেলে বল্লা বাজার কাপড় হাটিতে বল্লা ইউনিয়নবাসীর উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
কালিহাতী উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ছোট আহমেদের সঞ্চালনায় এবং বল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি আবু তালহাদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাইয়ুম সিদ্দিকী খান। এছাড়া উপস্থিত ছিলেন কালিহাতী থানার ওসি (তদন্ত) মো. ছালাম, কালিহাতী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শুকুর মাহমুদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহর আলী ও মোজাম্মেল হক হিরো, বল্লা করোনেশন হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কামরুল হাসান, বল্লা দারুল ইসলাম মুহাম্মাদীয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আবদুল মান্নান, বল্লা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিন্নত আলী মেম্বার, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদের খান, বল্লা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মিজানুর রহমান মিরজাহান, বল্লা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি হায়দার আলী, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নয়ন আকন্দ, যুবদল নেতা হাবিবুর রহমান হাবিব, স্বেচ্ছাসেবক দলের সভাপতি বাবলু মিয়া, মৎস্যজীবী দলের সভাপতি জাকারিয়া হোসেন (জাকির), যুবদল নেতা রহম আলীসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় বক্তারা বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং একটি নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
জীবন আহমেদ রাব্বি, কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি 




















