ঢাকা ১১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

সংস্কার পরিষদের শপথ না নিয়ে বিএনপি জুলাই গণঅভ্যুত্থানকে অবজ্ঞা করেছে

সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে বিএনপি জুলাই গণঅভ্যুত্থানকে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে জুলাই সনদের বাস্তবায়ন করার আহ্বান জানিয়ে দলটি বলছে, সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জোরে জনরায়কে উপেক্ষা করার পরিণতি কখনোই ভালো হয় না। দলটির যুগ্মমহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এক বিবৃতিতে এসব কথা বলেন

বিবৃতিতে তিনি বলেন, জুলাই সনদের ধারা-৮ এ পরিষ্কারভাবে সংবিধান সংস্কার পরিষদ গঠন করার কথা বলা হয়েছে এবং ধারা-৯ এ একই অনুষ্ঠানে একই ব্যক্তির কাছে শপথ নেওয়ার কথা বলা আছে। এসব বিষয়ে আইনি নানা বিতর্ক থাকলেও বিএনপিসহ সকলেই সেই জুলাই সনদে স্বাক্ষর করেছে। এই সনদের ওপরেই গণভোট হয়েছে এবং তাতে জনগণ সায় দিয়েছে।

তিনি বলেন, এখন পুরোনো আইনি বিতর্ক তুলে সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়া স্পষ্টত জুলাই গণঅভ্যুত্থানকে অবজ্ঞা করা, জুলাই সনদে প্রাপ্ত জনরায়কে উপেক্ষা করা। হাজারো মানুষের উৎসর্গিত জীবনের পাটাতনে দাঁড়িয়ে এই আচরণ বিএনপির কাছে প্রত্যাশিত ছিল না। গণতান্ত্রিক উত্তরণের প্রথম দিনেই বিএনপি জনরায়কে উপেক্ষা করার খারাপ দৃষ্টান্ত তৈরি করলো।

মাওলানা গাজী আতাউর রহমান বিএনপির প্রতি আহবান জানিয়ে বলেন, সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জোরে জনরায়কে উপেক্ষা করার পরিনতি কখনোই ভালো হয় না। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রাপ্ত সংখ্যাগরিষ্ঠতাকে যদি বিএনপি এভাবে ব্যবহার করে তাহলে দেশ আগের তিমিরেই ফিরে যাবে বলে আশঙ্কা হচ্ছে। তাই অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে জুলাই সনদের বাস্তবায়ন শুরু করুন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভেঙে দেওয়া হলো অন্তর্বর্তী সরকার

সংস্কার পরিষদের শপথ না নিয়ে বিএনপি জুলাই গণঅভ্যুত্থানকে অবজ্ঞা করেছে

আপডেট সময় ০৮:৩৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬