ঢাকা ০৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: পবিপ্রবি উপাচার্য বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই : পার্থ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিলন রানীর পাশে উপজেলা প্রশাসন জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না : ডা. শফিকুর রহমান বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার মানব পাচারকারীদের দমন করতে হবে: রুহুল কবির রিজভী ‘আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু’ শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে নার্সিং ইন্সষ্টিটিউটে খাদ্য মেলা অনুষ্ঠিত

জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না : ডা. শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না। গণভোটের রায় বাংলার জমিনে বাস্তবায়ন করা হবে এবং ভয় বা অন্যায়ের কাছে আমরা কখনো মাথা নত করব না।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহত জুলাইযোদ্ধাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “এক দলকে সরিয়ে অন্য দলকে ক্ষমতায় বসানোর জন্য জুলাই বিপ্লব হয়নি; রাষ্ট্রের কাঠামোর পরিবর্তনের জন্যই এই গণঅভ্যুত্থান হয়েছিল। চব্বিশের গণঅভ্যুত্থানের একক মালিকানা জামায়াত কখনো দাবি করেনি।”

তিনি আরও বলেন, দীর্ঘ সময় ধরে চরম নির্যাতনের শিকার হলেও জামায়াতে ইসলামী কখনো স্বৈরাচারের সঙ্গে আপস করেনি। রাতে স্বৈরাচারের সঙ্গে আপস করে দিনে প্রতিবাদ করার রাজনীতি জামায়াত করে না। জামায়াতে ইসলামী কোনো প্রতিশোধ চায় না, কেবল হত্যাকাণ্ডের সঠিক বিচার চায়। বিচার পেতে যত সময়ই লাগুক না কেন, হত্যাকারীদের আইনের আওতায় আনতেই হবে।

বক্তব্যে তিনি অভিযোগ করে বলেন, চব্বিশের ৬ আগস্ট থেকেই একটি গোষ্ঠী চাঁদাবাজিতে জড়িয়ে পড়েছে। এছাড়া সংসদে বিভিন্ন বিষয়ে অন্যায্য আপসের চেষ্টা করা হলেও জামায়াতে ইসলামী তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। উক্ত অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, “সংসদে ফায়সালা না হলে সকল শহীদ ও আহত পরিবারকে নিয়ে রাজপথের আন্দোলনের মাধ্যমে সব দাবি আদায় করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত

জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না : ডা. শফিকুর রহমান

আপডেট সময় ০৫:১৯:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬