বরগুনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযানে ০৩ (তিন) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা সহ ০১ জন আসামী গ্রেফতার।
আগামী দিনের সুন্দর বাংলাদেশ বিনির্মানে মাদকমুক্ত, চাঁদামুক্ত, অবৈধ দখলদার মুক্ত, এবং কিশোর গ্যাং মুক্ত সৃজনশীল সমাজ গঠনের বিকল্প নেই। এই লক্ষ্য বাস্তবায়নে বরগুনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা মহোদয় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন এবং সর্বাত্মক মাদক বিরোধী অভিযানের নির্দেশনা দিয়েছেন।
এরই ধারাবাহিকতায় ০২/০৮/২০২৬ খ্রিঃ বরগুনা জেলার তালতলী থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) মোঃ মঞ্জুরুল হাসান ও সঙ্গীয় অফিসার/ফোর্সের সহায়তায় তালতলী থানাধীন ০৫নং বড়বগী ইউপি এর ০৩নং ওয়ার্ডের ছোটভাইজোড়া আশ্রয়নকেন্দ্রের ০১ নং ব্যারাকের ভিতর হইতে ধৃত আসামী ১।মোঃ শাহজালাল কে ০৩ (তিন) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা সহ গ্রেফতার করা হয়। যাহার অবৈধ বাজার মূল্য অনুমান ২,৪০,০০০/- (দুই লক্ষ চল্লিশ হাজার) টাকা।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বরগুনা জেলার তালতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
সংবাদ শিরোনাম ::
বরগুনায় ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
-
মাওলানা মোঃ আব্দুল মোতালেব , স্টাফ রিপোটার। - আপডেট সময় ০৯:১৬:২২ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
- ৫০৭ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ























