ঢাকা ১২:০৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্টেশন কর্মকর্তা নাজমুলের বিরুদ্ধে দরকষাকষি করে ঘুষ নেওয়ার অভিযোগ হারের দায় নিজের কাঁধে নিয়ে যা বললেন এমবাপ্পে সবুজ বাংলাদেশ গড়ে তুলতে শিশুদের অংশগ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত স্পেনের কাজ শেষ, বিশ্বকাপে ‘ফাইনালিসিমা’ এখন আর্জেন্টিনার কাঁধে এলডিসি উত্তরণে মুক্তবাণিজ্য চুক্তি জোরদারের আহ্বান ডিসিসিআইর পবিপ্রবি শিক্ষার্থীদের জন্য বাস ভাড়া ফ্রী করল প্রশাসন উন্নত বাংলাদেশ গড়তে দক্ষ যুবসমাজ গড়ে তোলার বিকল্প নেই : রাষ্ট্রপতি বিশ্বকাপের ধাক্কার পর জু’য়া খেলতে গিয়েও হারলেন নেইমার

ঢাকা-১৭ আসন রাখলেন তারেক রহমান, বগুড়া-৬ শূন্য ঘোষণা

ঢাকা-১৭ আসন নিজের কাছে রেখে বগুড়া-৬ আসন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারেক রহমান। সোমবার (১৬ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচনী এলাকা ৪১ বগুড়া-৬ এবং ১৯০ ঢাকা-১৭ থেকে জাতীয় সংসদে নির্বাচিত প্রার্থী তারেক রহমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭১ অনুচ্ছেদের (২) (ক) দফার বিধান অনুসারে ঢাকা-১৭ আসনের প্রতিনিধিত্ব করার ইচ্ছা পোষণ করেছেন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ১৬ ফেব্রুয়ারি তারেক রহমান নির্বাচন কমিশনের কাছে এ সংক্রান্ত একটি ঘোষণাপত্র দাখিল করেন। এর ফলে ওই তারিখ থেকেই নির্বাচনী এলাকা ৪১ বগুড়া-৬ আসনটি শূন্য বলে ঘোষণা করা হয়েছে।

সংবিধানের বিধান অনুযায়ী, কোনো প্রার্থী একাধিক আসন থেকে নির্বাচিত হলে তাকে একটি আসন বেছে নিতে হয় এবং অন্যটি ছেড়ে দিতে হয়। সেই নিয়ম মেনেই তারেক রহমান ঢাকা-১৭ আসনটি নিজের কাছে রাখলেন। এখন নিয়ম অনুযায়ী খুব শিগগিরই বগুড়া-৬ আসনে উপ-নির্বাচন আয়োজনের প্রক্রিয়া শুরু করবে নির্বাচন কমিশন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্টেশন কর্মকর্তা নাজমুলের বিরুদ্ধে দরকষাকষি করে ঘুষ নেওয়ার অভিযোগ

ঢাকা-১৭ আসন রাখলেন তারেক রহমান, বগুড়া-৬ শূন্য ঘোষণা

আপডেট সময় ০৮:৫৪:৩০ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬