ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনার পাথরঘাটায় বলেশ্বর নদীতে ট্রলার ডুবি, শ্রমিকের ম’র’দে’হ উদ্ধার টাকা ধার না দেওয়ায় গৃহশিক্ষিকার মাথায় ১০ কোপ দিলেন ছাত্রীর মা পাচার ও প্রযুক্তির অপব্যবহার রোধে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী আর্জেন্টিনাকে বাদ দিতে ৭৮ লাখ মানুষের আবেদন ফরিদপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত: শ্রেষ্ঠ ওসি হলেন মাহমুদুল হাসান কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ মাইক্রোবাস জব্দ, আটক ২ গুলশানে স্পা, র অন্তরালে ,,বাহার , ম্যানেজার রানা, সুমন, ব্ল্যাকমেলই সহ মাদক বাণিজ্য নারী দিয়ে ফাঁদ আত্রাইয়ের বান্দাইখাড়া বয়তুল্ল্যাহ সেতুর উত্তর পাশে ধস: যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা উত্তরা ব্যাংক কর্মকর্তা আরিফুল হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন দ্বিতীয় দিনের মতো উত্তরার সড়কে শিক্ষার্থীরা

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠিয়েছেন আইজিপি

চুক্তিভিত্তিক নিয়োগে থাকা পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম পদত্যাগপত্র জমা দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। তবে আজ রবিবার বিকেল পর্যন্ত সেটি গ্রহণ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

জানা গেছে, রবিবার সকালে পুলিশ সদর দপ্তরে কর্মকর্তাদের ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নিরাপত্তা প্রস্তুতি ও নিয়মিত সভায় সভাপতিত্ব করেন তিনি। ওই সভায় আইজিপি পদত্যাগের কথা জানান।

এ সময় উপস্থিত কর্মকর্তারা তাকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করেন। বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত কিছু না বললেও দুপুরের দিকে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠান।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা কালের কণ্ঠকে বলেন, ‘আইজিপির পদত্যাগপত্র গৃহীত হওয়ার কোনো খবর পাইনি। তবে তার পদত্যাগপত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয় পেয়েছে বলে শুনেছি। এর আগে গত জানুয়ারিতে আইজিপি তার সরকারি পাসপোর্ট জমা দিয়ে সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করেন।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন প্রশাসনিক পদে রদবদল হয়। এর ধারাবাহিকতায় সে বছর ২১ নভেম্বর বাহারুল আলমকে আইজিপি হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে ২০২০ সালে তিনি পুলিশ বিভাগ থেকে অবসরে গিয়েছিলেন।

অন্তর্বর্তী সরকার তাকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিকভাবে আইজিপি পদে নিয়োগ দেয়। সে অনুযায়ী চলতি বছরের ২০ নভেম্বর তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা। তবে নির্ধারিত সময়ের আগেই তিনি পদত্যাগ করলেন।
একাধিক পুলিশ কর্মকর্তা কালের কণ্ঠকে জানান, আইজিপি নির্বাচন অনুষ্ঠানের পর পরই দায়িত্ব ছাড়ার বিষয়ে ঘনিষ্ঠজনদের বলে আসছিলেন। অবশেষে আজ দুপুরে পদত্যাগপত্র পাঠানোর কথা জানা গেল।

তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, এই মুহূর্তে তার পদত্যাগপত্র গ্রহণ করতে চাচ্ছে না। এক কর্মকর্তা কালের কণ্ঠকে বলেন, তিনি পদত্যাগপত্র জমা দিতেই পারেন। কিন্তু পদত্যাগপত্র যতক্ষণ গ্রহণ করা হবে না ততক্ষণ তিনি আইজিপি থাকছেন। পদত্যাগপত্র গ্রহণ করা সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের ব্যাপার। এ ছাড়া নতুন সরকার দায়িত্ব নেবে আগামী মঙ্গলবার। সব কিছু মিলিয়ে পদত্যাগপত্র গ্রহণের বিষয়টি সময়ের ওপর নির্ভর করছে। জানা গেছে, নতুন সরকার মঙ্গলবার শপথ নেওয়ার পর আইজিপিকে পদত্যাগপত্র নতুন সরকারের কাছে জমা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরগুনার পাথরঘাটায় বলেশ্বর নদীতে ট্রলার ডুবি, শ্রমিকের ম’র’দে’হ উদ্ধার

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠিয়েছেন আইজিপি

আপডেট সময় ০৯:২৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬