মৌলভীবাজারে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য ১০ম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী/সমমান পদে বিসিএসের মাধ্যমে ৩০ শতাংশ কোটা সংরক্ষণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
৩ ফ্রেব্রুয়ারি শহরের গুরুত্বপূর্ণ সড়কের পাশে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা বৈষম্যের শিকার হচ্ছেন। সরকারি চাকরিতে ন্যায্য অধিকার নিশ্চিত করতে দ্রুত বিসিএসে ৩০ শতাংশ কোটা সংরক্ষণ কার্যকর করার দাবি জানান তারা। দাবি আদায় না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন বক্তারা।
মানববন্ধন শান্তিপূর্ণভাবে শেষ হয়।
সংবাদ শিরোনাম ::
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কোটা সংরক্ষণ দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন
-
মো: হাসান আহমেদ ইয়ামিন - আপডেট সময় ১২:১৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
- ৬২৫ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ


























