ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ধামরাইয়ের ঐতিহাসিক রথযাত্রার উদ্বোধনে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দিলেন চীফ হুইপ ফ্যাসিস্ট আমলে শাহিন চেয়ারম্যানের সহযোগী হয়ে কেরানীগঞ্জে ব্যাপক ঘুষ দুর্নীতির অভিযোগ ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে অর্জিত স্বাধীনতার মর্যাদা রক্ষা করতে হবে : পবিপ্রবি উপাচার্য বড়লেখায় জমি বিরোধ মামলা তুলে নিতে হুমকি ও হয়রানির অভিযোগ রঞ্জু মিয়ার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ধামইরহাটে ওড়না প্যাঁচানো অবস্থায় গাছের ডাল থেকে এইচএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ফুটবলার মেসি-কেইন কেন ওমর সানিকে চাবুক মারতেন মৌসুমী? অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের পাশে ঝালকাঠি জেলা পরিষদ, ৫ শিক্ষার্থী পেল ‘মেধাবৃত্তি খুনি হাসিনার ফাঁসির দড়ি আমরা হাতে নিয়ে বসে আছি: ইশরাক হোসেন

ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে অর্জিত স্বাধীনতার মর্যাদা রক্ষা করতে হবে : পবিপ্রবি উপাচার্য

পবিপ্রবি উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.এসএম হেমায়েত জাহান বলেছেন, ১৬ জুলাই বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। ২০২৪ সালের এ দিনে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী শহীদ আবু সাঈদসহ অসংখ্য তরুণ বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে আত্মহুতি দেন। তিনি বলেন, নতুন প্রজন্মের কাছে জুলাই আন্দোলনের গৌরবোজ্জ্বল ইতিহাস যথাযথভাবে তুলে ধরতে হবে। দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে অর্জিত স্বাধীনতার মর্যাদা রক্ষা করতে হবে।

তিনি আবু সাঈদসহ সকল শহীদদের অকুতোভয় আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, যে কোন অপশক্তির ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্র- জনতার ইস্পাতকঠিন ঐক্য বজায় রাখতে হবে। অদ্য বৃহস্পতিবার সকাল ১০ টায় পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ঐতিহাসিক জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের বিজয়ের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জেলা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শামীম চৌধুরীর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সভাপতি স্নেহাংসু সরকার কুট্রি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট মজিবর রহমান টোটন, পবিপ্রবি’র ওসানোগ্রাফি অনুষদের ডিন অধ্যাপক ড.এবিএম সাইফুল ইসলাম।অনুষ্ঠানে বক্তারা জুলাই- আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং গণতন্ত্র, ন্যায়বিচার ও জণগনের অধিকার প্রতিষ্ঠায় তাদের অবদানের কথা তুলে ধরেন। সময় জেলা বিএনপি নেতৃবৃন্দ,ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ধামরাইয়ের ঐতিহাসিক রথযাত্রার উদ্বোধনে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দিলেন চীফ হুইপ

ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে অর্জিত স্বাধীনতার মর্যাদা রক্ষা করতে হবে : পবিপ্রবি উপাচার্য

আপডেট সময় ০৮:২৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬