ঢাকা ১০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক ধামরাইয়ের ঐতিহাসিক রথযাত্রার উদ্বোধনে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দিলেন চীফ হুইপ ফ্যাসিস্ট আমলে শাহিন চেয়ারম্যানের সহযোগী হয়ে কেরানীগঞ্জে ব্যাপক ঘুষ দুর্নীতির অভিযোগ ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে অর্জিত স্বাধীনতার মর্যাদা রক্ষা করতে হবে : পবিপ্রবি উপাচার্য বড়লেখায় জমি বিরোধ মামলা তুলে নিতে হুমকি ও হয়রানির অভিযোগ রঞ্জু মিয়ার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ধামইরহাটে ওড়না প্যাঁচানো অবস্থায় গাছের ডাল থেকে এইচএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ফুটবলার মেসি-কেইন কেন ওমর সানিকে চাবুক মারতেন মৌসুমী? অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের পাশে ঝালকাঠি জেলা পরিষদ, ৫ শিক্ষার্থী পেল ‘মেধাবৃত্তি

ধামরাইয়ের ঐতিহাসিক রথযাত্রার উদ্বোধনে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দিলেন চীফ হুইপ

বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় চীফ হুইপ নূরুল ইসলাম মণি বলেছেন, দীর্ঘ লড়াই-সংগ্রাম, আত্মত্যাগ ও গণআন্দোলনের মধ্য দিয়ে এ দেশের জনগণ জুলাইয়ে একটি নতুন সূর্যের উদয় প্রত্যক্ষ করেছে। অসাম্প্রদায়িক চেতনা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং বৈষম্যহীন রাষ্ট্র গঠনের প্রত্যয় থেকেই জুলাই বিপ্লব সংঘটিত হয়েছিল। তিনি বলেন, বিএনপি জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার অক্ষরে অক্ষরে বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ।
আজ (বৃহস্পতিবার) বিকেলে ঢাকা জেলার ধামরাই উপজেলার কায়েতপাড়াস্থ ঐতিহাসিক শ্রী শ্রী যশোমাধব মন্দিরের মাধব অঙ্গনে আয়োজিত ঐতিহাসিক শ্রী শ্রী যশোমাধব রথযাত্রা-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের প্রতীক হিসেবে পায়রা উড়িয়ে রথযাত্রা ও রথমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন চীফ হুইপ।
চীফ হুইপ বলেন, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্পষ্টভাবে ঘোষণা করেছেন, বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই; এ দেশের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ সকল ধর্মের মানুষ সমান অধিকার, সমান মর্যাদা ও সমান সাংবিধানিক সুরক্ষা প্রাপ্ত নাগরিক। তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের সম্মিলিত আত্মত্যাগ ও অবদানের মধ্য দিয়েই স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। তাই রাষ্ট্রে ধর্মের ভিত্তিতে কোনো বিভাজন, বৈষম্য কিংবা বিদ্বেষের স্থান নেই।
তিনি আরও বলেন, বর্তমান সরকার রাষ্ট্রীয় সেবা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে বৈষম্যহীন নীতি অনুসরণ করছে। কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ডসহ বিভিন্ন সরকারি সুবিধা প্রদানের ক্ষেত্রে ধর্ম, বর্ণ বা সম্প্রদায়ের ভিত্তিতে কোনো ধরনের বৈষম্য করা হয় না। রাষ্ট্রের প্রতিটি নাগরিক সমান সুযোগ-সুবিধা পাওয়ার অধিকারী।
চীফ হুইপ বলেন, অতীতে সংখ্যালঘু ইস্যুকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হতো। দুর্গাপূজাসহ বিভিন্ন ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে প্রতিমা ভাঙচুর, মন্দিরে হামলা, অগ্নিসংযোগ ও সহিংসতার মতো ন্যক্কারজনক ঘটনা ঘটিয়ে সমাজে বিভেদ সৃষ্টি এবং রাজনৈতিক ফায়দা লোটার অপচেষ্টা চালানো হতো। বর্তমান বাস্তবতায় এ ধরনের অপতৎপরতার কোনো স্থান নেই। তিনি দৃঢ়ভাবে বলেন, বিএনপিতে উগ্রবাদ, সাম্প্রদায়িকতা কিংবা ধর্মীয় বিদ্বেষের কোনো স্থান নেই।
তিনি বলেন, ধামরাইয়ের শতবর্ষের ঐতিহ্যবাহী শ্রী শ্রী যশোমাধব রথযাত্রা শুধু একটি ধর্মীয় উৎসব নয়; এটি বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা এবং বহুত্ববাদী সংস্কৃতির এক অনন্য প্রতীক। এ ধরনের আয়োজন দেশের সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করে এবং জাতীয় ঐক্যকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য মোঃ তমিজ উদ্দিন এবং সংসদ সদস্য সুলতানা আহমেদ।
মেজর জেনারেল জীবন কানাই দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াসিন ফেরদৌস মোরাদ এবং ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল মামুন।
অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক ভক্ত-অনুরাগী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শেষে চীফ হুইপ ঐতিহাসিক শ্রী শ্রী যশোমাধব রথযাত্রা ও রথমেলার সার্বিক সাফল্য কামনা করেন এবং ধর্মীয় সম্প্রীতি, শান্তি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে দেশের উন্নয়ন ও সমৃদ্ধি এগিয়ে নেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক

ধামরাইয়ের ঐতিহাসিক রথযাত্রার উদ্বোধনে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দিলেন চীফ হুইপ

আপডেট সময় ০৯:২১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬