ঢাকা ০২:০৫ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘গবেষণা’র নামে নিয়মিত কাজ, সম্মানী নেওয়ার অভিযোগ বিটিআরসির কর্মকর্তাদের বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালকে ঘিরে মেক্সিকোতে গণবিয়ে, অংশ নিয়েছে ৭৫০ দম্পতি দুর্যোগ থেকে উপকূলীয় এলাকাকে রক্ষা করতে বেড়িবাঁধ নির্মাণ করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দফতরের উপপরিচালকের বিরুদ্ধে টেন্ডারে অনিয়মের অভিযোগ মহাখালীতে সওজের ২০০ কোটি টাকার সরকারি জমি ইস্টার্ন হাউজিংয়ের দখলে! পঞ্চগড়ে ইউএনওর বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ শিক্ষামন্ত্রীর কাছে যে দাবি জানালেন নওগাঁর এমপি বাংলাদেশের এলডিসি উত্তরণের সময় ৩ বছর বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা চীনের ভূমিধসে নিহত অন্তত ৮, নিখোঁজ ৩৪

মহাখালীতে সওজের ২০০ কোটি টাকার সরকারি জমি ইস্টার্ন হাউজিংয়ের দখলে!

রাজধানীর মহাখালী বাস টার্মিনাল সংলগ্ন সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) প্রায় ১.০৮৪০ একর সরকারি জমি অবৈধভাবে দখলে রেখেছে আবাসন প্রতিষ্ঠান ‘ইস্টার্ন হাউজিং’।

রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত এই বিশাল জমির বর্তমান বাজারমূল্য প্রায় ২০০ কোটি টাকা।​সরকারি নথিপত্রের তথ্য অনুযায়ী, মহাখালী বাস টার্মিনালের পূর্ব পাশে ইস্টার্ন হাউজিংয়ের মোট ৩.৪১৩৩ একর জমির মধ্যে বৈধ জমির পরিমাণ ১.৭৫ একর। তবে বাস্তবে প্রতিষ্ঠানটি ২.৮ একর জমি নিজেদের দখলে রেখে দিয়েছে, যার মধ্যে সওজের এই বিশাল অংশটি রয়েছে।​তীব্র যানজটের কারণ ও ট্রাফিক পুলিশের উদ্যোগ​বর্তমানে ধারণক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি বাস চলাচল করায় মহাখালী টার্মিনালে তীব্র জায়গার সংকট দেখা দিয়েছে।

টার্মিনালে জায়গা না পেয়ে বাধ্য হয়ে চালকেরা প্রধান সড়কেই বাস পার্কিং করছেন। এর ফলে মহাখালী ফ্লাইওভার, আমতলী এবং গুলশান লিংক রোডে প্রতিদিন দীর্ঘ ও অসহনীয় যানজটের সৃষ্টি হচ্ছে।​ অথচ টার্মিনালের ঠিক পাশেই সওজের এই বিশাল সরকারি জমিটি অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। এই পরিস্থিতিতে যানজট নিরসনকল্পে অবৈধ দখলে থাকা জমিটি দ্রুত উদ্ধার করার উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্ধারকৃত জমিটি সাময়িকভাবে মহাখালী টার্মিনালের নামে বরাদ্দ দেওয়ার জন্য সম্প্রতি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে (ডিএনসিসি) চিঠি দিয়েছে পুলিশের ট্রাফিক বিভাগ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘গবেষণা’র নামে নিয়মিত কাজ, সম্মানী নেওয়ার অভিযোগ বিটিআরসির কর্মকর্তাদের বিরুদ্ধে

মহাখালীতে সওজের ২০০ কোটি টাকার সরকারি জমি ইস্টার্ন হাউজিংয়ের দখলে!

আপডেট সময় ০১:১৪:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬