ঢাকা ০৩:২১ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪ লাখ টাকা ঘুষের অভিযোগে অভিযুক্ত প্রকৌশলী ফেনী পৌরসভায় বদলি বিএডিসির আবুল খায়ের মো. নুরুল ইসলামের বিরুদ্ধে টেন্ডার দুর্নীতির অভিযোগ অনিয়ম-দুর্নীতির অভিযোগ উপেক্ষা করে সহকারী প্রধান শিক্ষকের পদোন্নতি ভিকারুননিসায় নানা অজুহাতে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগে ক্ষুব্ধ অভিভাবকরা ‘গবেষণা’র নামে নিয়মিত কাজ, সম্মানী নেওয়ার অভিযোগ বিটিআরসির কর্মকর্তাদের বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালকে ঘিরে মেক্সিকোতে গণবিয়ে, অংশ নিয়েছে ৭৫০ দম্পতি দুর্যোগ থেকে উপকূলীয় এলাকাকে রক্ষা করতে বেড়িবাঁধ নির্মাণ করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দফতরের উপপরিচালকের বিরুদ্ধে টেন্ডারে অনিয়মের অভিযোগ মহাখালীতে সওজের ২০০ কোটি টাকার সরকারি জমি ইস্টার্ন হাউজিংয়ের দখলে! পঞ্চগড়ে ইউএনওর বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ
এসএসসি পাসেই আইনজীবী

ঝালকাঠি আদালতে ভুয়া আইনজীবী মনজুরুল আটক

আইনজীবী পরিচয়ে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে এক ভুয়া আইনজীবীকে আটক করেছে ঝালকাঠি জেলা আইনজীবী সমিতি। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে ঝালকাঠি আদালত চত্বর থেকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম মনজুরুল আলম। তিনি ঝালকাঠির ধানসিড়ি ইউনিয়নের বেরপাশা গ্রামের সোবাহান হাওলাদারের ছেলে।
জানা গেছে, মনজুরুল আলম দীর্ঘদিন ধরে নিজেকে একজন পেশাদার আইনজীবী হিসেবে পরিচয় দিয়ে আদালতে মামলা পরিচালনা, জামিন করিয়ে দেওয়া এবং আইনি সহায়তার আশ্বাস দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল অঙ্কের অর্থ আদায় করছিলেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে সোমবার দুপুরে এক ভুক্তভোগী নারী ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে তাকে আটক করা হয়।
আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনজুরুল আলম কোনো বৈধ আইন সনদ বা বাংলাদেশ বার কাউন্সিলের নিবন্ধনপত্র দেখাতে ব্যর্থ হন।
ভুক্তভোগী মাকসুদা বেগম জানান, একটি চেক জালিয়াতি মামলায় প্রতি হাজিরায় তার কাছ থেকে ৫ থেকে ৭ হাজার টাকা করে নেওয়া হয়েছে। এভাবে তিনি প্রায় দুই লাখ টাকার বেশি অর্থ হাতিয়ে নিয়েছেন।
ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন বলেন,
“আটককৃত ব্যক্তির কোনো আইনবিষয়ক সনদ নেই। তিনি শুধু এসএসসি পাস করেই আইনজীবী পরিচয়ে মামলা পরিচালনা করে আসছিলেন। বিষয়টি অত্যন্ত গুরুতর। সমিতির সিদ্ধান্ত অনুযায়ী তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
উল্লেখ্য, এর আগেও ২০১৭ সালের ২৩ ফেব্রুয়ারি ঝালকাঠির রাজাপুর উপজেলার দক্ষিণ রাজাপুর (বলাই বাড়ি) এলাকায় একাধিক বিয়ে ও প্রতারণার অভিযোগে মনজুরুল আলমকে আটক করা হয়েছিল।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪ লাখ টাকা ঘুষের অভিযোগে অভিযুক্ত প্রকৌশলী ফেনী পৌরসভায় বদলি

এসএসসি পাসেই আইনজীবী

ঝালকাঠি আদালতে ভুয়া আইনজীবী মনজুরুল আটক

আপডেট সময় ০৭:১৭:৫২ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬