ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪ লাখ টাকা ঘুষের অভিযোগে অভিযুক্ত প্রকৌশলী ফেনী পৌরসভায় বদলি বিএডিসির আবুল খায়ের মো. নুরুল ইসলামের বিরুদ্ধে টেন্ডার দুর্নীতির অভিযোগ অনিয়ম-দুর্নীতির অভিযোগ উপেক্ষা করে সহকারী প্রধান শিক্ষকের পদোন্নতি ভিকারুননিসায় নানা অজুহাতে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগে ক্ষুব্ধ অভিভাবকরা ‘গবেষণা’র নামে নিয়মিত কাজ, সম্মানী নেওয়ার অভিযোগ বিটিআরসির কর্মকর্তাদের বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালকে ঘিরে মেক্সিকোতে গণবিয়ে, অংশ নিয়েছে ৭৫০ দম্পতি দুর্যোগ থেকে উপকূলীয় এলাকাকে রক্ষা করতে বেড়িবাঁধ নির্মাণ করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দফতরের উপপরিচালকের বিরুদ্ধে টেন্ডারে অনিয়মের অভিযোগ মহাখালীতে সওজের ২০০ কোটি টাকার সরকারি জমি ইস্টার্ন হাউজিংয়ের দখলে! পঞ্চগড়ে ইউএনওর বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

মনোহরগঞ্জে এনসিপি নেতার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল 

কুমিল্লার মনোহরগঞ্জে রোববার রাতে এনসিপি নেতা লৎফুর রহমান মামুনের উপর হামলার ঘটনা ঘটে। হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ১১ দলীয় জোট। সোমবার বিকেলে মনোহরগঞ্জ বাজার  কেন্দ্রীয় মসজিদ থেকে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক পদক্ষিণ করে মনোহরগঞ্জ সরকারি স্কুল এন্ড কলেজের সামনে এসে শেষ হয়।  এনসিপির  কুমিল্লা জেলা সমন্বয়ক এডভোকেট মাজহারুল ইসলাম এবং  উপজেলা জামায়াতের আমির হাফেজ নুরুন্নবীর নেতৃত্বে বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন উপজেলা যুব বিভাগের সভাপতি মু মহিউদ্দিন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ উল্লাহ, উপজেলা জামায়াতের সহ সেক্রেটারি হাফেজ আবদুল্লাহ আল নোমান, উপজেলা এনসিপির সমন্বয়ক মোস্তাফিজুর রহমান মাসুদ, খিলা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবদুর রহিম, শিবিরের সভাপতি মোঃ মীর হোসেনসহ নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা এনসিপির যুগ্ম সমন্বয়ক লুৎফর রহমান মামুনের উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। উল্লেখ রোববার রাতে উপজেলার মৈশাতুয়া ইউনিয়নের  গোয়ালিয়ারা গ্রামে, উপজেলা এনসিপির সমন্বয়ক লুৎফর রহমান মামুনের উপর বিএনপি নেতাকর্মীরা হামলা করে রক্তাত্ব আহত করে। পরে তাকে উদ্ধার করে মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সোমবার ১১দলীয় জোটের জামায়াত মনোনীত প্রার্থী ড. একেএম সারওয়ার উদ্দিন সিদ্দিকী হাসপাতালে গিয়ে আহতের খোঁজখবর নেন, এবং হামলাকারীদের শাস্তির দাবি জানান।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪ লাখ টাকা ঘুষের অভিযোগে অভিযুক্ত প্রকৌশলী ফেনী পৌরসভায় বদলি

মনোহরগঞ্জে এনসিপি নেতার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল 

আপডেট সময় ০৭:০০:৪০ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬